
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ভারতের মুকুটে নয়া পালক। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা ইসরোর তৈরি কৃত্রিম উপগ্রহ ‘সিএমএস-০৩’-র উৎক্ষেপণ সফল। ওজন, ৪৪১০ কেজি। ভারী এই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে পৌঁছে দেবে ভারতেরই তৈরি এলভিএম৩-এম৫ রকেট। জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট (জিটিও)-তে প্রতিস্থাপন করা হবে উপগ্রহটিকে।
৪৪১০ কেজি! ভারতের মাটিতে এত ভারী উপগ্রহ আগেও কখনও পাঠানো হয়নি মহাকাশে। ইসরো এর আগে পাঁচ হাজার কেজিরও বেশি ওজনের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছি, কিন্তু এদেশের মাটি থেকে নয়। ২০১৮ সালে ৫,৮৫৪ কেজি ওজনের যে কৃত্রিম উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়েছিল, সেটি দক্ষিণ আমেরিকায় ফরাসি ভূখণ্ড ফ্রেঞ্চ গুয়ানার কোউরুও থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। সাহায্য করেছিল ফরাসি সংস্থা ‘এরিয়ানস্পেস’ ।
Our space sector continues to make us proud!
Congratulations ISRO on the successful launch of India’s heaviest communication satellite, CMS-03.
Powered by our space scientists, it is commendable how our space sector has become synonymous with excellence and innovation. Their…
— Narendra Modi (@narendramodi) November 2, 2025
এ বার ৪,৪১০ কেজি ওজনের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাল ইসরো। তাও আবার এদেশে তৈরি রকেটে চাপিয়ে! প্রায় সাড়ে ৪৩ মিটার লম্বা সেই রকেটটির নাম দেওয়া হয়েছে ‘বাহুবলী’। এলভিএম৩ রকেটগুলির পঞ্চম সংস্করণ। চার হাজার কেজিরও বেশি ওজনের কৃত্রিম উপগ্রহকে কম খরচে মহাকাশে পৌঁছে দিতে পারে এই রকেট।
(Feed Source: zeenews.com)
