)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অন্ধ্রপ্রদেশ, জয়পুরের পর এবার তেলেঙ্গানা। ফের ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident)। ফের মৃতের সারি। নুড়িপাথর বোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের জেরে লাশ কমপক্ষে ১৯ যাত্রী (Telengana Accident)। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ভয়াবহ দুর্ঘটনার জেরে কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে বাসটি (Telengana Bus Accident)।
সোমবার সকালে তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলায় চেভেলার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নুড়িপাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তেলেঙ্গানা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (আরটিসি) বাসটির। প্রত্যক্ষদর্শীদের মতে, অত্যন্ত দ্রুতগতিতে চলছিল ট্রাকটি। চেভেলার কাছে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রাক চালক। তারপরই চেভেল্লা মণ্ডলের খানাপুর স্টেজের কাছে সজোরে মুখোমুখি ধাক্কা মারে আরটিসি-র যাত্রীবাহী বাসটিকে।
বাসটিও দ্রুতগতিতে চলছিল। সেটি তন্দুর ডিপো থেকে যাচ্ছিল। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ। ট্রাকের সমস্ত নুড়িপাথর বাসের উপর পড়ে যায়। যার জেরে বাসের যাত্রীরা গুরুতর আহত হন। কয়েকজন যাত্রী দুর্ঘটনার পর বাস থেকে ছিটকে বেরিয়ে রাস্তায় মাটিতে পড়েন। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসে থাকা ১৯ জন যাত্রী।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও স্থানীয়রা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধাকাজ। দুর্ঘটনাগ্রস্ত বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে পুলিস। আহতদের উদ্ধারের পর নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
প্রাথমিক তদন্তের পর পুলিস মনে করছে বেপরোয়া দ্রুতগতি-ই দুর্ঘটনার সম্ভাব্য কারণ। দুর্ঘটনার পর এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয়। ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুর্ঘটনার পর চেভেল্লা-তান্দুর সড়কে যান চলাচল ব্যাহত হয়। সড়ক পরিবহন কর্তৃপক্ষ ক্রেন এবং জেসিবি ব্যবহার করে রাস্তা থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলির ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের শনাক্তকরণের কাজ চলছে। তাঁদের পরিবারকে জানানো হচ্ছে।
(Feed Source: zeenews.com)
