Bihar Vote 2025: মহিলা ভোট পাখির চোখ। ইতিমধ্যেই ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ চালু করেছে নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহারের এনডিএ সরকার। এবার প্রথম দফার ভোটের দু’দিন আগে বিহারের মা-বোনেদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করে দিলেন আরজেডি নেতা তথা বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-এর মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব।
বড় ঘোষণা তেজস্বী যাদবের
পটনা: মহিলা ভোট পাখির চোখ। ইতিমধ্যেই ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ চালু করেছে নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহারের এনডিএ সরকার। এবার প্রথম দফার ভোটের দু’দিন আগে বিহারের মা-বোনেদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করে দিলেন আরজেডি নেতা তথা বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-এর মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী জানান, তাঁরা ক্ষমতায় এলে মা বোনেদের বছরে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা দেবেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মই বহিন যোজনা’। তেজস্বীর ঘোষণা, আগামী বছর মকরসংক্রান্তির দিন অর্থাৎ ১৪ জানুয়ারি ওই আর্থিক সাহায্য উপভোক্তাদের কাছে পৌঁছে যাবে।
তেজস্বী যাদব ক্ষমতায় এলে তার দলের পরিকল্পনার মূল কল্যাণমূলক পদক্ষেপগুলি তুলে ধরেন এদিন। তেজস্বী যাদব বলেন, ক্ষমতায় এলে তাঁদের সরকার রাজ্য কর্মচারীদের জন্য পুরনো পেনশন প্রকল্প পুনর্বহাল করবে এবং নিশ্চিত করবে যে পুলিশ কর্মী-সহ সমস্ত সরকারি কর্মী তাদের নিজ জেলার ৭০ কিলোমিটারের মধ্যে নিযুক্ত থাকবেন।
(Feed Source: news18.com)