Big Boss 19: বিগ বসের ঘর থেকে সোজা হাসপাতালের বেডে প্রণীত! ভয়ংকর কাণ্ড…

Big Boss 19: বিগ বসের ঘর থেকে সোজা হাসপাতালের বেডে প্রণীত! ভয়ংকর কাণ্ড…

Pranit More Health Update: ‘বিগ বস ১৯’-এ চমক! অসুস্থতার কারণে প্রণীত মোরের হঠাৎ প্রস্থান। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এই প্রস্থান ঘিরে শুরু হয় জোর আলোচনা—কী হয়েছে তাঁর? কেমন আছেন তিনি এখন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘বিগ বস ১৯’-এর ঘরে বড় চমক তৈরি হয়েছে। জনপ্রিয় প্রতিযোগী প্রণীত মোরে হঠাৎই ঘর ছেড়ে বেরিয়ে গেলেন, যা দেখে চমকে গিয়েছেন দর্শক থেকে সহ-প্রতিযোগীরা সকলেই।

৩২ বছরের এই প্রতিযোগীকে শো থেকে বাদ দেওয়া হয়নি, বরং অসুস্থতার কারণে তাঁকে চিকিৎসার জন্য বেরিয়ে আসতে হয়েছে। জানা গেছে তিনি ডেঙ্গি আক্রান্ত। প্রণীতের এই হঠাৎ প্রস্থান ঘিরে শুরু হয় জোর আলোচনা বিগ বসের ঘরে এবং নেটপাড়ায়।

এই প্রশ্নের উত্তর দিতে প্রণীতের টিম একটি পোস্ট করেন ইন্সটাগ্রামে। তাঁরা জানিয়েছে, তিনি এখন চিকিৎসাধীন এবং ধীরে ধীরে সুস্থতার পথে।

তাঁদের বক্তব্য—

“প্রণীত ভালো আছে। আমরা নিয়মিত ‘বিগ বস’ টিমের সঙ্গে যোগাযোগ রাখছি। টিমের তরফ থেকেও আমাদের সময় মতন প্রণীতের শারীরিক অবস্থার খবর দেওয়া হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাই এত ভালোবাসা, সমর্থন ও প্রার্থনার জন্য। অনুগ্রহ করে তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা চালিয়ে যান। জয় হিন্দ, জয় মহারাষ্ট্র।”

এই খবরটি পেয়ে ভক্তরা স্বস্তি প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁরা প্রণীতের দ্রুত সুস্থতা কামনা করে নানা ইতিবাচক বার্তা পাঠাচ্ছেন।

সাম্প্রতিক ‘উইকেন্ড কা ভার’ (weekend ka vaar) পর্বে সলমন খান নিজে প্রণীতের প্রস্থানের কথা উল্লেখ । তিনি জানান, ‘প্রণীতের স্বাস্থ্য সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাই এই সপ্তাহে আর কোনও এলিমিনেশন হবে না। তাঁর মেডিকাল রিপোর্ট আমি দেখেছি এবং তাঁর এই চিকিত্‍সা ঘরের ভিতরে থেকে সম্ভব নয়। তাই তাঁকে এই ঘর ছেড়ে যেতে হবে।’

প্রণীতের হঠাৎ এই অনুপস্থিতি ঘরের পরিবেশে স্পষ্ট প্রভাব ফেলেছে। তবে দর্শকরা এখনও আশাবাদী। তিনি দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসবেন ‘বিগ বস ১৯’-এর ঘরে।

(Feed Source: zeenews.com)