)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর! টেক অফের পরই বিমানে আগুন লেগে বিশাল বিস্ফোরণ। মাটিতে আছড়ে পড়ল বিশাল বিমান। মুহূর্তে আগুনের গোলায় পরিণত হল চারপাশ। আমেরিকার কেনটাকির মহম্মদ আলি ইন্টারন্য়াশনাল এয়ারপোর্টে ওই বিমান দুর্ঘটনায় এখনওপর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন ১১ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফে বলা হয়েছে মঙ্গলবার বিকেল ৫টা ১৫ নাগাদ ওই কার্গো বিমানটি হনুলুলুর উদ্দেশ্যে যাত্রা করার জন্য় টেকঅফ করে। ওড়ার কিছুক্ষণের মধ্য়েই বিমানের বামদিকের ডানায় আগুন দেখা যায়। ধোঁয়ায় ভরে যায় চারপাশ। তারপরেই বিকট শব্দে বিস্ফোরণ হয়ে বিমানটি ভেঙে পড়ে। গোটা বিমানবন্দরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিমানের ধ্বংসাবশেষ। বিমানবন্দেরের আসপাশের বাড়িগুলিরও বেশ ক্ষতি হয়েছে।
Officials on Tuesday night confirmed that the death toll from the UPS cargo plane crash in Louisville, Kentucky, had risen to at least four people. https://t.co/GGcoPFMwfR
— Breaking News (@TheNewsTrending) November 5, 2025
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে বিমানটি একটি ম্যাকডোনেল ডগলাস এমডি-১১ বিমান। ইউপিএস এয়ারলাইন্স জানিয়েছে যে তাদের একটি বিমানের দুর্ঘটনার খবর তাদের কাছে পৌঁছেছে। সংস্থাটি ‘এক্স’ (X)-এ একটি পোস্টে বলেছে, “আপডেটগুলি পোস্ট করা হবে।” মার্কিন পরিবহণ সচিব শন ডাফি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেন, “আজ রাতে কেনটাকি থেকে আসা দৃশ্যগুলো হৃদয়বিদারক।” তিনি আরও জানান যে এফএএ এবং এনটিএসবি-র দলগুলি তদন্তের জন্য প্রস্তুত হচ্ছে। ডাফি বলেন, “এই ভয়াবহ দুর্ঘটনার শিকার লুইসভিল সম্প্রদায় এবং বিমানকর্মীদের জন্য আপনারা আমার সাথে প্রার্থনা করুন।”
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েপড়ে ভিডিওগুলিতে দেখা গিয়েছে, বিমানটির বাঁ দিকের পাখায় আগুন ধরেছে এবং তার পিছন থেকে ঘন ধোঁয়া উঠছে। বিমানটি মাটি ছেড়ে উপরে উঠলেও, পরে তা বিধ্বস্ত হয় এবং একটি বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হয়। এর ফলে আশেপাশের ভবনগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, রানওয়ের কাছে একটি বাড়ির ছাদের কিছু অংশও উড়ে গেছে।
(Feed Source: zeenews.com)
