
জীতু কমল ধান্যকুড়িয়ায় ‘এরাও মানুষ’ ছবির শুটিং চলাকালীন অসুস্থ হয়ে বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি. সঙ্গে ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়.
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টলিউড অভিনেতা জীতু কমল। সূত্রের খবর ‘এরাও মানুষ’ নামে একটি ছবির শুটিং করছিলেন ধান্যকুড়িয়ায়। সেখানেই হঠাৎ বুকে চাপ অনুভব করেন অভিনেতা। তারপরে কাঁপুনি দিয়ে জ্বরও আসে বলে খবর। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতা নিয়ে এসে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত স্থিতিশীল তিনি।
