
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিলিগুড়িতে ‘চিকেনস নেকে’ হামলার ষড়যন্ত্র? বাংলাদেশের হঠাত্ সেনা তত্পরতায় চিন্তায় ভাঁজ দিল্লির কর্তাদের মাথায়। আজারবাইজান খুব গোপনে কার্গো বিমান চলে এসেছে ঢাকায়। বিমানে কী এসেছে? কেনই-বা বিমানের গতিপথ গোপন রাখা হল? জোর জল্পনা চলছে।
শোনা যাচ্ছে, ইরানের আকাশপথ এড়িয়ে বিমানটি পৌঁছেছে ঢাকায়। সাধারণত কোনও স্পর্শকাতর বা গোপনীয় সামগ্রী পরিবহণের ক্ষেত্রে এই রুটটি ব্যবহার করা হয়। ঢাকার তরফে সরকারিভাবে অবশ্য এখনও পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি। বাংলাদেশে আজারবাইজান কার্গো বিমানে ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বস্তুত, প্রকাশ্যেই ভারতের ‘চিকেনস নেকে’হামলার হুঁশিয়ারি দিচ্ছেন কট্টরপন্থীরা।
এদিকে ইন্টারন্য়াশনাল মারিটাইম এক্সিবিশন ও কনফারেন্সে যোগ দিতে পাকিস্তানে গিয়েছিলেন বাংলাদেশের নৌবাহিনীর প্রধান মুস্তাক আহমেদ। তখন করাচি পাক নৌঘাঁচিও যান তিনি। পাকিস্তানের সঙ্গে নৌ সহযোগিতা ও সামু্দ্রিক শিল্পে অংশীদারিত্ব নিয়ে বৈঠকও হয়েছে। এই বৈঠককে রুটিন বলা হলেও, ঢাকা ও ইসলামাবাদের মধ্যে নতুন সামরিক বোঝাপড়া তৈরি হচ্ছে বলেই মত ওয়াকিবহাল মহলের।
এসবের মাঝেই আবার ঢুকে পড়েছে আমেরিকাও। চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে মার্কিন সেনা বিমান। কিছুপরেই আবার শহরের একটি বিলাসবহুল হোটেল ঢুকতে দেখা গিয়েছে কয়েকশো মার্কিন সেনাকে। যে চট্টগ্রাম থেকে শিলিগুড়ির চিকেনস নেকে’ক দূরত্ব একশো কিলোমিটারেরও কম, সেখানে মার্কিন সেনা উপস্থিতি নিয়ে এখনও পর্যন্ত কোনও ব্যাখ্যা মেলেনি।
(Feed Source: zeenews.com)
