জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাত মাসের ছবিটা বদলে গেল। ফের লালে লাল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়(JNU)! ছাত্র সংসদ নির্বাচনে প্রধান চারটি পদেই জিতল বামেরা।
দিল্লির JNU বরাবরই বামেদের শক্তিঘাঁটি। সেই JNU-তেই গত এপ্রিলে যখন ছাত্র সংসদ নির্বাচন হয়, তখন মাথা তুলেছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। ফের নির্বাচন হল নভেম্বরে। এবার কিন্তু চারটি পদেই জিতলেন বাম প্রার্থীরাই। JNU-তে প্রতিটি বিভাগে যেমন কাউন্সিলর নির্বাচন হয়। আবার ভোটাভুটি হয় ছাত্র সংসদের সভাপতি, সহ-সভপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদেও।
গত ৪ নভেম্বর দিনভর ভোটপর্ব চলে ক্যাম্পাসে। এরপর বুধবার রাত থেকে শুরু হয়েছিল ভোটগণনা। শেষ হল আজ বৃহস্পতিবার সন্ধ্যায়। ভোটার সাড়ে ন’হাজারেরও বেশি। ভোট পড়েছিল ৬৭ শতাংশ।
JNU-তে ‘লাল ঝড়’
—
সভাপতি—অদিতি মিশ্র
সহ সভাপতি—কে গোপিকা
সাধারণ সম্পাদক— সুনীল যাদব
যুগ্ম সাধারণ সম্পাদক– দানিশ আলি
সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক অবশ্য বামেদের জয় সহজে আসেনি। ভালোই টক্কর দিয়েছেন রাজেশ্বর দুবে এবং অনুজ দামারা। বস্তুত, একটা সময়ে বাম প্রার্থীদের পিছিয়েও ফেলে দিয়েছিলেন তাঁরা। শেষপর্যন্ত চারটে পদেই জেতেন বামপ্রার্থীরা।
(Feed Source: zeenews.com)
