Student in Russia Mishap: রাজস্থান থেকে রাশিয়ায় ডাক্তারি পড়তে গিয়েছিল, নদীর কাছেই মর্মান্তিক পরিণতি! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

Student in Russia Mishap: রাজস্থান থেকে রাশিয়ায় ডাক্তারি পড়তে গিয়েছিল, নদীর কাছেই মর্মান্তিক পরিণতি! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আলওয়াড় সরস ডেয়ারি চেয়ারম্যান নিতিন সঙ্গওয়ান জানান, হোয়াইট রিভারের পাশে থাকা ড্যামে অজিতের দেহ উদ্ধার হয়েছে৷ শুধু তাই নয়, ক’দিন আগে বাঁধের ঠিক পাশ থেকেই মিলেছিল অজিতের পরনের পোশাক এবং জিনিসপত্র৷

রাশিয়া: ১৯ দিন নিখোঁজ থাকার পরে রাশিয়ার একটি বাঁধ থেকে উদ্ধার হল ২২ বছরের ভারতীয় ছাত্রের দেহ৷ অজিত সিং চৌধুরী নামে ওই তরুণ রাজস্থানের আলওয়াড় জেলার লক্ষণগড়ের কাফানওয়াড়া গ্রামের বাসিন্দা৷ ২০২৩ সালে রাশিয়ার শহর উফার বাসকির স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হন৷ সেই থেকে সেখানেই থেকে পড়াশোনা করতেন তিনি৷