
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের বিদেশমন্ত্রণালয় থেকে পাওয়া এক চাঞ্চল্যকর খবর তুল্লো এক নতুন চিন্তার ঝর। ৪৪ জন ভারতীয় জাতীয় নাগরিক বর্তমানে রাশিয়ান আর্মড ফর্ষের দলে রয়েছেন। শুধু তাই নয়, তাদেরকে আবার যুদ্ধে নিযুক্ত করা হয়েছে।এই খবর সামনে আসতেই চিন্তানিত গোটা দেশ বাসি। রাশিয়া সেনাবাহিনীতে ৪৪ জন ভারতীয় সঙ্গে বিদেশমন্ত্রণালয় ক্রমাগত যোগাযোগ বজায় রেখেছেন এবং তার সঙ্গে তাদের বারবার অনুরোধ করা হয় রাশিয়া সেনাবাহিনী ছেড়ে দেওয়ার জন্য।
বিদেশমন্ত্রণালয় মুখপাত্র রানধির জ্যাসওয়াল জানিয়েছেন, ‘গত কয়েক মাসে আমরা জানতে পেয়েছি যে কয়েকজন ভারতীয় নাগরিক রাশিয়ার সেনায় নিয়োজিত হয়েছেন। আমাদের পরিচালনায় রয়েছে এই বিষয় এবং আমরা রাশিয়ার কর্তৃপক্ষকে অনুরোধ করেছি যে তাঁদের মুক্তি দেওয়ার জন্য।’ তিনি আরও বলেন, ‘আমাদের তথ্য অনুযায়ী বর্তমানে ৪৪ জন ভারতীয় রাশিয়ার সেনায় রয়েছেন। আমরা রাশিয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাঁদের পরিবারের সঙ্গেও যোগাযোগ চালিয়ে যাচ্ছি।’
শুত্রের খবর অনুযায়ী, ভারতীয় নাগরিকদের রাশিয়ার সেনায় নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ প্রলোভনমূলক ভাবে হয়েছে এবং বিদেশমন্ত্রণালয়ের দেওয়া তত্ত্ব অনুসারে, এই ধরণের নিয়োগ জীবনের জন্য অত্যন্ত বিপজ্জনক তাই সেই কারণে নাগরিকদের বিদেশি সেনা‑চুক্তির ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে এবং এর পাশাপাশী ৪৪ জন ভারতীয়কে ফেরানোর জন্য মস্কোর সঙ্গে যোগাযোগ রেখে তাঁদের দ্রুত মুক্তির জন্য ব্যীবস্থার কার্জ এখন চলছে।
তবে বিগত মাসে রাশিয়া এবং ইউক্রেনর যুদ্ধে ১০ জন ভারতীয় পরিবারকে নিজেদের আপনজনে হারাতে হয়। তারপর বর্তমানে ৪৪ জন ভারতীয় জাতীয় নাগরিকদের রাশিয়ান আর্মড ফর্ষের নাম লেখানো ও রাশিয়া-ইউক্রেনর যুদ্ধে যাওয়া আর-এক ঝুকি। তাই ভারতের বিদেশমন্ত্রী এস. জয়সঙ্কর রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুডেনকোর সাথে আলোচনায় বসেছেন যেখানে এই বিষয়টি আলোচিত হয়েছে।
(Feed Source: zeenews.com)
