Anushka Sharma: ৭ বছর পর কামব্যাক অনুষ্কার, অবশেষে মুক্তির পথে ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’

Anushka Sharma: ৭ বছর পর কামব্যাক অনুষ্কার, অবশেষে মুক্তির পথে ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’

Anushka Sharma: সাত বছরেরও বেশি সময় ধরে পর্দা থেকে উধাও বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। সম্প্রতি এক প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে, অনুষ্কা শর্মার চাকদা এক্সপ্রেস মুক্তি পেতে চলেছে৷

সাত বছরেরও বেশি সময় ধরে পর্দা থেকে উধাও বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। তাকে শেষবার দেখা গিয়েছিল ২০১৮ সালে শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে জিরো সিনেমায়। এরপর অভিনেত্রী ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিং করেছিলেন, যদিও সিনেমাটির শুটিং ২০২২ সালে শেষ হয়েছিল, তবুও এত বছর ধরে ছবিটি মুক্তি পায়নি। কবে মুক্তি পাবে ছবি? তা নিয়ে নানা জল্পনা উঠলেও ছবি মুক্তি পায়নি৷