Nurse Kills Patients: সিরিয়াল কিলার নার্স! কাজের চাপ কমাতে একের পর এক রোগীকে খুন…

Nurse Kills Patients: সিরিয়াল কিলার নার্স! কাজের চাপ কমাতে একের পর এক রোগীকে খুন…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নার্সের হাতেই জীবন বিপন্ন রোগীদের। জার্মানির এক নার্সকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আদালত। কারণ তার ভয়ংকর কীর্তি। সে ১০ জন রোগীকে খুন করে। শুধু তাই নয়, আরও ২৭ রোগীকে খুনের চেষ্টা করেছিল। কারণটা জানলে আরও আঁত্কে উঠবেন, কাজের চাপ কামানোর জন্যই তিনি ওই কাজ করেছেন।

ঘাতক ওই নার্সের নাম প্রকাশ করেনি আদালত। তবে তিনি পুরুষ নার্স। তার বিরুদ্ধে অভিযোগ, নাইট শিফটে সে কাজের চাপ কমানোর জন্য একের পর এক রোগীকে সে মরফিন ও সিডেটিভ  দিয়ে খুন করেছে। এদের বেশিরভাগই বয়স্ক মানুষ। ওইসব খুনের ঘটনা ঘটে পশ্চিম জার্মানির উয়েরসেলেনে। সময়কাল ২০২৩সালের ডিসেম্বর থেকে ২০২৪ সাল পর্যন্ত।

আইনজীবীরা আদালতে বলেন, ওই নার্সের ভূমিকা খুবই নৃশংস।  তার উপরেই রোগীদের ভালো থাকার দায়িত্ব ছিল। সে-ই উল্টে তাদের খুন করেছে। যাদের সে খুন করছে বলে এখনওপর্যন্ত মনে করা হচ্ছে তার থেকেও অনেক বেশি মানুষকে সে খুন করে থাকতে পারে। ফলে বহু মৃত রোগীর দেহ তুলে তার পরীক্ষা করা দরকার।

উল্লেখ্য, ২০২০ সালে উয়েরসেলেনের হাসপাতালে কাজ শুরু করে ওই নার্স। কাজের নাইট শিফটের সময়ে মরফিন ও অন্যান্য মাদক দিয়ে বহু রোগীকে মেরে ফেলে। তাদের গ্রেফতার করা হয় ২০২৪ সালে। রায় দেওয়ার সময় বিচারক বলেন, দোষী সাব্যস্তের আচরণ উপযুক্ত হলেও ১৫ বছর পরও সে মুক্তির আবেদন করতে পারবে না।

এরকমই একটি কেস ২০১৯ উঠেছিল আদালতে। সেবার এক নার্সকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ৮৫ রোগীকে মেরে ফেলার জন্য। উত্তর জার্মানির এক হাসপাতালে সে ওই কাজ করেছিল ১৯৯৯-২০০৫ সালের মধ্যে। গোটা দেশে এনিয়ে শোরগোল পড়ে গিয়েছিল।

(Feed Source: zeenews.com)