Children Eating Live Termites: অসহ্য খিদের জ্বালায় জ্যান্ত উইপোকা কচমচ করে চিবিয়ে খাচ্ছে দুধের শিশুরা! থালায় ঘুরে বেড়াচ্ছে…

Children Eating Live Termites: অসহ্য খিদের জ্বালায় জ্যান্ত উইপোকা কচমচ করে চিবিয়ে খাচ্ছে দুধের শিশুরা! থালায় ঘুরে বেড়াচ্ছে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর ছবি! খাদ্য সংকটের (Severe Food Crisis) ভয়াবহ দৃশ্য। খিদের সময়ে অন্য কিছু খেতে না পেয়ে অভুক্ত শিশুরা খাচ্ছে জীবন্ত উইপোকা (Children Eating Live Termites)! এ-ও কি সম্ভব আজকের পৃথিবীতে? হ্যাঁ, কথায় আছে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। এ-ও প্রায় তাই। গল্প নয়। তবে গল্পের মতোই। বিভীষিকা-জাগানো কাহিনির মতো গায়ে-কাঁটা-দেওয়া। কোথাকার এ দৃশ্য?

চরম ক্ষুধা ও খাদ্যের অভাবে

উগান্ডার। উগান্ডা থেকে পাওয়া গিয়েছে হৃদয়বিদারক একটি ভিডিয়ো। যেটি ভাইরাল হয়ে উঠেছে। আফ্রিকায় শিশুরা তীব্র ক্ষুধার সম্মুখীন। এ সেই বাস্তবতারই নির্মম ছবি। তা ইন্টারনেট জুড়ে শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া এই ফুটেজে দেখা যাচ্ছে, দুজন শিশু মাটিতে বসে আছে, তাদের সামনে রয়েছে জীবন্ত উইপোকা ভর্তি একটি থালা। সেই থালা থেকে তারা পোকাগুলি তুলে-তুলে খাচ্ছে। চরম ক্ষুধা ও খাদ্যের অভাবের জেরেই ঘটেছে এই ভয়ংকর কাণ্ড।

pic.twitter.com/HB9XUGgTco Aprajita Nafs Nefes Ancient Believer aprajitanefes) November 7 2025

বৈশ্বিক অসাম্য

ভিডিয়োটি পাশাপাশি ব্যাপক সহানুভূতি ও ক্ষোভের জন্ম দিয়েছে। মানুষজন শোক প্রকাশ করে বলছে, শিশুদের বেঁচে থাকার জন্য পোকার উপর নির্ভর করতে হচ্ছে? বহুজন নাকি অবিলম্বে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, এই ধরনের দৃশ্য উন্নয়নশীল অঞ্চলের বৈশ্বিক অসাম্য ও খাদ্যসংকটেরই কঠিন ছবি।

প্রোটিন ও পুষ্টিগুণসম্পন্ন

তবে, বিশেষজ্ঞরা উল্টো কথা বলছেন। তারা জানিয়েছেন, উইপোকাগুলিতে উচ্চ প্রোটিন ও পুষ্টিগুণসম্পন্ন। এজন্য আফ্রিকার কিছু অংশে এগুলি প্রায়শই খাওয়া হয়। এগুলিতে নিয়মিত মাংসের তুলনায় প্রায় দ্বিগুণ প্রোটিন, পাশাপাশি আয়রন এবং অ্যামিনো অ্যাসিডও থাকে। যদিও রান্না করা উইপোকাই মূলত স্থানীয় সুস্বাদু খাবার হিসেবে কখনও কখনও বিবেচিত হয়। কিন্তু এই ভাইরাল ভিডিয়োটিতে শিশুদের ক্ষুধার্ত অবস্থায় জীবন্ত উইপোকা খেতে দেখা গিয়েছে। যে ছবি উগান্ডার খাদ্য সংকটের তীব্রতারই ভয়ংকর ছবি। যা বিশ্ব জুড়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

শরণার্থীর জন্যই

সাম্প্রতিককালে উগান্ডা খাদ্য সংকটের সঙ্গে লড়াই করেই চলছে। এই সংকট বিশেষভাবে তার বিপুল সংখ্যক শরণার্থীর জন্যই প্রকট হয়েছে বলে মনে করা হচ্ছে। খাদ্য-সহায়তার জন্য দেশটির তহবিল থেকে প্রচুর খরচ হয়ে গিয়েছে। বিশ্ব জুড়ে জলবায়ুগত বদলের জেরেই মূলত এই সংকট তৈরি হয়েছে।

(Feed Source: zeenews.com)