Delhi Blast Update: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বঙ্গে আটক ডাক্তারি ছাত্র! উত্তর দিনাজপুরে NIA, বিয়ের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হল পড়ুয়াকে

Delhi Blast Update: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বঙ্গে আটক ডাক্তারি ছাত্র! উত্তর দিনাজপুরে NIA, বিয়ের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হল পড়ুয়াকে

জানা গিয়েছে, দু’দিন আগে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে মা ও বোনকে নিয়ে কোনালে আসেন নিসার। তার মাঝেই শুক্রবার সকালে তাঁকে আটক করা হয়।

উত্তর দিনাজপুর: দিল্লির লালকেল্লা বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এসে পৌঁছল উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকায়৷ সূত্রের খবর, সেখান থেকেই আটক করা হয়েছে৷ ওই মেডিক্যাল ছাত্রের নাম নিসার আলম৷ হরিয়ানার যে আল ফালাহ বিশ্ববিদ্যালয় থেকে নাশকতার চক্রান্তের অভিযোগে মুজাম্মিল, আদিলদের গ্রেফতার করা হয়েছে, নিসার সেই বিশ্ববিদ্যালয়েরই জুনিয়র চিকিৎসক৷