Woman kills daughters Rajkot: রাজকোটে মর্মান্তিক ঘটনা… দুই মেয়েকে খুন করে অত্মঘাতী মা!

Woman kills daughters Rajkot: রাজকোটে মর্মান্তিক ঘটনা… দুই মেয়েকে খুন করে অত্মঘাতী মা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৮ বছর বয়সী অস্মিতা সোলাঙ্কি তার দুই নাবালিকা কন্যা প্রিয়াংশী ও হর্ষিতা কে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন এই ঘটনা গুজরাটের রাজকোট জেলার নবাগাম এলাকার শক্তি সোসাইটিতে ঘটেছে এবং এই ঘটনায় গোটা এলাকায় এখন শোকের ছায়া।

Add Zee News as a Preferred Source

প্রাথমিক তদন্তে জানা গেছে যে বৃহস্পতিবার রাতে অস্মিতা ও তার দুই মেয়েকে নাইলনের দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করেন। এরপর তিনি নিজের ওড়না দিয়ে আত্মহত্যা করেন । রাত ৯টা নাগাদ তার স্বামী জয়েশ সোলাঙ্কি বাড়ি ফিরে এসে তিনজনের মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন।

জয়েশ জানিয়েছেন, আস্মিতা দীর্ঘদিন ধরে ছেলে সন্তানের আকাঙ্ক্ষায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন । তার দুই কন্যা থাকলেও তিনি একটি ছেলে সন্তান চেয়েছিলেন। এই মানসিক চাপই হয়তো তাকে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

রাজকোট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক দলকে ডেকে পাঠায় তারপর তিনটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ‘এটি স্পষ্টতই একটি হত্যা-আত্মহত্যার ঘটনা, তবে আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে’।

সোসাইটির বাসিন্দারা এই ঘটনায় অত্যন্ত শোকাহত এবং তারা বলছেন, ‘আস্মিতা খুবই শান্ত স্বভাবের মহিলা ছিলেন। মেয়েদের খুব ভালোবাসতেন। এমন সিদ্ধান্ত তিনি কীভাবে নিলেন, তা ভাবতেই পারছি না।’ অনেকে মনে করছেন, মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা ও সহায়তা না থাকলে এমন ঘটনা আরও ঘটতে পারে। আস্মিতা ও তার দুই মেয়ের মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং সমাজের গভীর সমস্যার প্রতিফলন ।

(Feed Source: zeenews.com)