জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ সালের আইপিএল নিলাম (IPL 2026 Auction) আবু ধাবিতে (Abu Dhabi)। আইপিএল ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলতে পারে বলেই রিপোর্ট। ১৫ নভেম্বর, শুক্রবার অর্থাৎ আজ ভারতীয় সময় বিকেল ৩টের মধ্যে ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে রিটেনশন লিস্ট জমা দেওয়ার ডেডলাইন ছিল। সেই মতো তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও (KKR Retention List For IPL 2026) তাদের খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা দিয়ে দিল। মোট ১২ জনকে ধরে রাখল কেকেআর।
যে ১২ জনকে ধরে রাখল কেকেআর:
১) রিংকু সিং (১৩ কোটি টাকা)
২) বরুণ চক্রবর্তী (১২ কোটি টাকা)
৩) সুনীল নারিন (১২ কোটি টাকা)
৪) অজিঙ্কা রাহানে (১.৫০ কোটি টাকা)
৫) হর্ষিত রানা (৪ কোটি টাকা)
৬) রমনদীপ সিং (৪ কোটি টাকা)
৭) অঙ্গকৃষ রঘুবংশী (৩.০০ কোটি টাকা)
৮) বৈভব অরোরা (১.৮০ কোটি টাকা)
৯) রোভম্যান পাওয়েল (১.৫০ কোটি টাকা)
১০) মণীশ পাণ্ডে (৭৫ লক্ষ টাকা)
১১) উমরান মালিক (৭৫ লক্ষ টাকা)
১২) অনুকূল রায় (৪০ লক্ষ টাকা)

যে ১০ জনকে ছেড়ে দিল কেকেআর:
১) ভেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি টাকা)
২) আন্দ্রে রাসেল (১২.০০ কোটি টাকা)
৩) কুইন্টন ডি কক (৩.৬০ কোটি টাকা)
৪) স্পেন্সার জনসন (২.৮০ কোটি টাকা)
৫) রহমানুল্লাহ গুরবাজ (২.০০ কোটি টাকা)
৬) অ্যানরিক নোকিয়া (৬.৫০ কোটি টাকা)
৭) মঈন আলি (২.০০ কোটি টাকা)
৮) চেতন সাকারিয়া (৭৫.০০ লক্ষ টাকা)
৯) লুভনিথ সিসোদিয়া ( ৩০.০০ লক্ষ টাকা)
নিলামে কেকেআরের পার্স
বিসিসিআই আগেই ঘোষণা করেছিল যে, সকল ফ্র্যাঞ্চাইজির জন্য নিলামের অতিরিক্ত ৫ কোটি টাকা যোগ করা হবে। তাই কেকেআর ৬৪.৩০ কোটি টাকা নিয়ে নিলামে বাজার করতে যাবে।
এরপর যা হবে
খেলোয়াড় ধরা-ছাড়ার চূড়ান্ত তালিকা দিয়ে দিল ১০ দল। এরপর তাদের সংক্ষিপ্ত তালিকায় নিবন্ধিত খেলোয়াড়দের একটি পুল পাঠানো হবে। নিলাম পুল চূড়ান্ত করার জন্য সেই দীর্ঘ তালিকাটি ছাঁটাই করা হবে। ২০২৫ মরসুমের পরেই ট্রেডিং উইন্ডো খুলে দেওয়া হয়েছিল। ২০২৬ সালের আইপিএল নিলাম শুরুর শুরু হওয়ার এক মাস আগে পর্যন্ত যা চলবে। তারপর নিলাম শেষ হওয়ার পর থেকে আইপিএল শুরু হওয়ার আগের এক মাস পর্যন্ত তা ফের চলবে। যদিও ১০ ফ্র্যাঞ্চাইজি ২০২৬ সালের নিলামে কেনা কোনও খেলোয়াড়কেই ট্রেড করতে পারবে না।
(Feed Source: zeenews.com)
