জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৬ সালে সলমন খানের (Salman Khan) সময় ভালো যাবে না। স্বাস্থ্য ও ফিল্মে বড় ধাক্কার সম্ভাবনা, অন্যদিকে ভাগ্য খুলবে সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh Khan)।
বলিউড ভাইজান সলমন খান এবং শাহরুখ খান সম্পর্কে একটি নতুন জ্যোতিষশাস্ত্র-ভিত্তিক ভবিষ্যদ্বাণী সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে (Astrology podcast)। জ্যোতিষী সুশীল কুমার সিঙের একটি পডকাস্টের ভিডিয়ো ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়ার পরই এই আলোচনা শুরু হয়েছে।
ওই পডকাস্টে জ্যোতিষীটি দাবি করেছেন যে, ২০২৬ সাল এই দুই অভিনেতার জন্য একেবারে বিপরীত ভাগ্য বয়ে আনবে। শাহরুখ খান পেশাগতভাবে আরও সাফল্য পাবেন বলে আশা করা হচ্ছে, অন্যদিকে সলমনের জীবনে নেমে আসবে তমনিশা। গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারেন এভারগ্রিন ব্যাচেলর সলমন। শরীর-স্বাস্থ্য আরও ভেঙে যাবে, ছবিতেও মিলবে না কোনও সাফল্য। সঙ্গে বহুদিন ধরেই বাইরের শত্রুদের প্রাণে মারার হুমকি তাঁকে দুঃশ্চিন্তায় রেখেছে।
শাহরুখ খানের উত্থান:
জ্যোতিষী সিং ভবিষ্যদ্বাণী করেছেন, ‘শাহরুখ খান উথ্থান আর সালমান খানের পতন যেন একমাত্রায় জুড়বে। এসআরকে-র সঙ্গে ঐশ্বরিক শক্তি রয়েছে যা কোনও ধর্ম-মজহব দেখে না। তিনি নিজেকে সেভাবেই তৈরি করেছেন এবং সেই কারণেই তিনি এগিয়ে চলেন।’
তিনি আরও বলেন যে, শাহরুখের আধ্যাত্মিক সংহতি এবং শৃঙ্খলা আগামী বছরগুলোতে তাঁকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে।
সলমন খানের জন্য প্রতিকূল সময়:
অন্যদিকে, জ্যোতিষী সলমন খানের জন্য একটি খারাপ ছবি এঁকেছেন। তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে অভিনেতা স্বাস্থ্য জটিলতার সম্মুখীন হবেন এবং তাঁর সিনেমা সাফল্য পাবে না। পডকাস্ট চলাকালীন সিং বলেন, ‘সলমনের সময় একদমই ভালো যাবে না। তাঁর স্বাস্থ্য সমস্যা হবে। সিনেমাতে তিনি কোনও অলৌকিক কিছু দেখাতে পারবেন না।’
পূর্বেও সাবধান করেছিলেন এক জ্যোতিষী:
এই প্রথম নয় যে, দুই মহীরুহ অভিনেতার ভবিষ্যৎ নিয়ে এমন উদ্বেগের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগে এপ্রিল ২০২৫-এ, সেলিব্রিটি জ্যোতিষী গীতাঞ্জলি সাক্সেনাও সালমানের জন্য একটি চ্যালেঞ্জিং সময়ের পূর্বাভাস দিয়েছিলেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, নিকট ভবিষ্যতে সালমানের সিনেমাগুলো ভালো ফল নাও করতে পারে এবং সেই বছর তাঁর আর কোনও ছবি মুক্তি দেওয়া উচিত নয়। তিনি বলেছিলেন, ‘পেশাগতভাবে, এই বছরটি তাঁর জন্য ভালো নয়। এই বছর তাঁর আর কোনও ছবি মুক্তি দেওয়ার চেষ্টা করা উচিত নয়।’
সাক্সেনা আরও সতর্ক করে বলেছিলেন যে ২০২৬ সালে অভিনেতার জন্য স্বাস্থ্য বা নিরাপত্তার উদ্বেগ আসতে পারে। তিনি যোগ করেছিলেন, ‘আগামী বছর এপ্রিলের পর থেকে পুরো বছর তাঁকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাঁর যদি বাইরে গিয়ে কাজ করার থাকে, তবে তাঁর মার্চ পর্যন্ত কাজ করা উচিত এবং তারপরে মার্চ থেকে বিরতি নেওয়া উচিত। এটি একটি দুর্ঘটনা বা অস্ত্রোপচার হতে পারে। তবে কিছু হলেও, এই ব্যক্তি তা থেকে রক্ষা পাবেন।’
তবে, সত্যি মিথ্যে যাই হোক না কেন, ভবিষ্যদ্বাণীগুলোর বিষয়ে সালমান বা শাহরুখ কেউই কোনো মন্তব্য করেননি। সময়ই বলবে ভারতের দুই নক্ষত্রের ভাগ্য কোন খাতে বইবে।
(Feed Source: zeenews.com)
