SIR Case: SIR-এ ভয়ানক কাজের চাপ! এবার তামিলভূমে নিজেকে শেষ করতে চাইলেন BLO, বিরাট শোরগোল…

SIR Case: SIR-এ ভয়ানক কাজের চাপ! এবার তামিলভূমে নিজেকে শেষ করতে চাইলেন BLO, বিরাট শোরগোল…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাতারাতি ২০০ ফর্ম ফিলাপ করে কমিশনের অ্যাপে আপলোড করতে হবে? SIR-এ  কাজের চাপে আত্মহত্যার চেষ্টা করলেন BLO।  এবার তামিলনাড়ু।

পুলিস সূত্রে খবর, বয়েসে প্রবীণ। পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। স্বামী নেই, বাড়িতে একাই থাকতেন ওই মহিলা BLO। বার্ধক্যজনিত নানা সমস্যায়ও ভুগছিলেন তিনি। সহকর্মীদের অভিযোগ, ওই BLO-কে রাতারাতি ২০০ ফর্ম ফিলাপ করে কমিশনের অ্য়াপে আপলোড করতে বলেছিলেন সুপারভাইজার। করতে না পারলে আবার সাসপেন্ড করার হুমকি! রাত পর্যন্ত অবং পরের দিন সকাল ৬টায়ও বারবার ভিডিয়ো কল করছিলেন সুপারভাইজার। এরপর বাড়িতে থাকা চল্লিশেরও বেশি ঘুমে ওষুধের খেয়ে আত্মহত্য়ার চেষ্টা করেন ওই BLO।

এখন হাসপাতালে ভর্তি ওই BLO। শারীরিক অবস্থায় গুরুতর। তামিলনাড়ুতে BLO হিসেবে কাজ করছেন বহু প্রবীণ অঙ্গনওয়াড়ি কর্মী। তাঁদেরই একজন বলেন, ‘যদি আমাদের রাত ৯টায় ২০০টি ফর্ম জমা দিতে  বলেন, আমরা কীভাবে করব? বয়স কম বলে হয়তো পারতাম’। তিনি জানান, কাজের চাপ সহ্য করতে পারেননি প্রবীণ ওই BLO। ঘুমের ওষুধ খাওয়ার এক ঘণ্টা নিজেই সহকর্মীদের খবর দেন তিনি। এরপরই দ্রুত ওই BLO-কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নির্বাচন কমিশন ও তামিলনাড়ু সরকারের কাছে SIR-এ  অযৌক্তিক কাজের চাপ এবং ভয় দেখানোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। ওই BLO যে মানসিক কষ্টে ছিলেন, সেকথা স্বীকার করে নিয়েছেন কমিশনের আধিকারিকরাও। তাঁদের দাবি, বাড়িতে যা ওষুধ ছিল, সবই খেয়ে ফেলেছিলেন তিনি। তবে তাতে ঘুমের ওষুধ ছিল না।

(Feed Source: zeenews.com)