
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিন্দি বলার জন্য ট্রেনের মধ্যেই পড়ুয়াকে বেধড়ক মার। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন ১৯ বছরের অর্ণব। যা তাঁকে চরম পদক্ষেপ নিতে বাধ্য করে। ইতোমধ্যেই পুলিস ঘটনাটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসাবে অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি মহারাষ্ট্রের কল্যাণে।
ঘটনার সূত্রপাত:
অর্ণব মুলুন্ডের কেলকার বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। ১৮ নভেম্বর সকালে তিনি অম্বরনাথ–কল্যাণ লোকাল ট্রেনে কলেজ যাওয়ার পথে কয়েকজন যাত্রীদের সঙ্গে ছোটখাটো তর্কে জড়ান। অর্ণবের বাবা পুলিস অভিযোগ করেন যে, ৪-৫ জন ব্যক্তি অর্ণবকে মারধর করেছ এবং মারাঠি না বলার জন্য প্রশ্ন করেছিল।
অর্ণবের বাবা জানান, ট্রেনে প্রচণ্ড ভিড় থাকার জন্য অর্ণব এক যাত্রীর উপর পড়ে যান। তিনি তাঁকে হিন্দি ভাষায় কথা বলে মিটমাট করেন। এতে আশেপাশের কয়েকজন রেগে যায়। এবং তাকে জিজ্ঞাসা করেছিল কেন সে হিন্দি বলছে। অর্ণবকে প্রশ্ন করে যে, ‘কেন সে মারাঠি বলছে না, এবং সে কি তার নিজের ভাষা নিয়ে লজ্জিত?’ অর্ণব তাদের উত্তরে বলেন যে, তিনি মরাঠি। তা সত্বেও তাকে মারধর করা হয়। ভয়ে অর্ণব থানে স্টেশনে নামেন এবং অন্য একটি লোকাল ট্রেনে মালুন্দে ফিরে বাড়ি চলে আসেন।
বাড়ি পৌঁছে অর্ণব দুপুরে বাবার সঙ্গে কথা বলেন এবং ভয় ও অস্বস্তি প্রকাশ করেন। তিনি জানান যে তিনি খুব অস্বস্তি এবং ভয়ে আছেন। তার বাবা জানান, ছেলের কথা শুনে তিনি তাঁকে শান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু অর্ণবের ভিতর যেন ভয় ও দুশ্চিন্তা গেঁথে বসেছিল।
ওইদিনই সন্ধ্যেবেলা অর্ণবের বাবা কাজ থেকে ফিরে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। প্রতিবেশীদের সাহায্যে তিনি দরজা ভেঙে দেখেন অর্ণব ওড়না দিয়ে ঝুলছেন। অর্ণবকে দ্রুত রুক্মিণীবাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে রাত ৯:০৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অর্ণবের বাবা জিতেন্দ্র বলেন, ভাষা সংক্রান্ত হামলার কারণে তাঁর ছেলে এই চরম পদক্ষেপ নিয়েছে। তিনি অর্ণবের জন্য পূর্ণাঙ্গ তদন্ত এবং ন্যায়বিচার দাবি করেছেন। অন্যদিকে, কলসেওয়াডি পুলিস একটি দুর্ঘটনাজনিত মৃত্যু মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। স্থানীয়রা ট্রেনে ঘটেছে বলে অভিযোগ করা হামলার স্বাধীন তদন্তের দাবি করেছেন। রেলওয়ে পুলিসকে জানানো হয়েছে, এবং সিসিটিভি ফুটেজ পাওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্ণবের মৃত্যু রাজ্যে নতুন বিতর্ক সৃষ্টি করেছে, বিশেষ করে সাম্প্রতিক মাসগুলিতে মরাঠি-হিন্দি সম্পর্কিত উত্তেজনা বাড়ার পর।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(Feed Source: zeenews.com)
