Job Market in 2026: এলোমেলো পড়ে কোনও লাভ নেই! ২০২৬ সালে এই ডিগ্রি-ই সবচেয়ে বেশি চাকরি দেবে…

Job Market in 2026: এলোমেলো পড়ে কোনও লাভ নেই! ২০২৬ সালে এই ডিগ্রি-ই সবচেয়ে বেশি চাকরি দেবে…

 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিগ্রি তো বটেই কাজ পাওয়ার জন্য আরও বেশি প্রয়োজন দক্ষতা। এমনটাই বলছে ইন্ডিয়া স্কিলস রিপোর্ট ২০২৬। আইটি প্রফেশনাল তো বটেই ২০২৬ সালে আর কাদের ভাগ্য খুলছে এই মন্দার বাজারে, কাদের বাজার নিম্নগামী হবে তার  তত্বতালাস করল ইন্ডিয়া স্কিলস রিপোর্ট।

সবার উপরে থাকবে তথ্যপ্রযুক্তি ক্ষেত্র। কিন্তু আগামী বছর দর কমবে এমবিএদের। কমার্স পড়ুয়া ও ভোকেশনাল স্ট্রিমের বাজার উঠবে। চাকরির ক্ষেত্রে যেসব ডিগ্রিধারী বাজার দখল করে থাকবে সেগুলি হল-

কমপিউটার সায়েন্স-৮০ শতাংশ

আইটি-৭৮ শতাংশ

বিটেক/বিই-৭০.১৫ শতাংশ 

এমবিএ-৭২ শতাংশ

কমার্স-৬২ শতাংশ

সায়েন্স(নন আইটি)-৬১ শতাংশ বাজার কমবে

আর্টস-৫৫ শতাংশ বাজার কমবে

আইটিআই-৪৫ শতাংশ বাজার বাড়বে

পলিটেকনিক-৩২ শতাংশ বাজার বাড়বে

ওই সমীক্ষায় বলা হয়েছে এআই ও ডেটা ওয়েভে কাজের জায়গা বাড়বে ফলে আইটি ও কমিপিউটার সায়েন্সের বাজার ঠিক থাকবে।

কোম্পানিগুলি চায় ডিজিটালি ফ্লুয়েন্ট ট্যালেন্ট। এখন শুধুমাত্র আর কোডিং দিয়ে কাজ হবে না। আইটির বাজার ঠিক থাকতে বরং আরও কিছু জানতে হবে। কোম্পানিগুলি চাইছে এমবিএর সঙ্গে ডিজিটাল আন্ডারস্যান্ডিং ও টেক ড্রিভিন অপারেশন চালাতে পারেন এমন একজনকে। ফলে শুধু এমবিএ দিয়ে আর কাজ চলবে না। 

(Feed Source: zeenews.com)