
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১০ হাজারের বছর পর ঘুম ভাঙল আগ্নেয়গিরির! ইথিওপিয়ার অগ্ন্যুত্পাতে বিপর্যস্ত হতে পারে দিল্লি-সহ উত্তর পশ্চিম ভারতও? বিশেষজ্ঞরা বলছেন, কয়েক ঘণ্টার মধ্যে ছাইয়ের মেঘ চলে আসবে রাজস্থান, দিল্লি-এনসিআর এবং পঞ্জাবের দিকে। ফলে বিঘ্ন ঘটতে পারে বিমান চলাচলে।
ইথিওপিয়ার দীর্ঘ নিদ্রিত আগ্নেয়গিরি হেইলি গুবি (Hayli Gubbi)। প্রায় দশ হাজার পর সেই আগ্নেয়গিরির থেকে অগ্ন্যুত্পাত। কিন্তু ছাইয়ের মেঘ ইথিওপিয়ার সীমান্তে আটকে নেই। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন ও ওমানের (Oman) দিকে সরে গিয়েছ ছাইয়ে মেঘ। এমনকী, অগ্ন্যুত্পাতে প্রভাব ছড়িয়ে পড়ছে ভারতের আকাশসীমায়ও।
ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, এই ছাইয়ের মেঘ সালফার ডাই অক্সাইড এবং পাথরের ছোট কণা দিয়ে তৈরি। যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০-১৫ কিলোমিটার রয়েছে। ফলে বিমান চলাচলে ব্য়াঘাত ঘটাবে। বস্তুত, ইতিমধ্যেই ৬ ফ্লাইট বাতিল করে দিয়েছে ইন্ডিগো। মুম্বই বিমানবন্দর সূত্রে খবর, পাকিস্তান আকাশসীমা (Pakistan Air) ব্যবহার না করতে পারায় ভারতীয় বিমান সংস্থাগুলিই সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে।
কর্তৃপক্ষের আশঙ্কা, মঙ্গলবার থেকে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তবে আইএমডি জানিয়েছে, ছাই উচ্চস্তরে থাকায় স্থলভাগে দূষণ বা দৃশ্যমানতার বড় সমস্যা হওয়ার সম্ভাবনা কম। আকাশ ধূসর বা মেঘলা দেখাতে পারে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তেও পারে। মোটের উপর, দক্ষিণ-পশ্চিম এশিয়ার আকাশসীমায় আপাতত নজিরবিহীন সতর্কতা জারি।
(Feed Source: zeenews.com)
