Odisha Shocker: কলেজে যাওয়ার পথে ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে ৫ যুবকের হাড়হিম বর্বরতা! রাসায়নিকে ভেজা রুমাল দিয়েই…

Odisha Shocker: কলেজে যাওয়ার পথে ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে ৫ যুবকের হাড়হিম বর্বরতা! রাসায়নিকে ভেজা রুমাল দিয়েই…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওড়িশায় (odisha) এক নাবালিকা কলেজ যাওয়ার পথে তার বন্ধু এবং সেই বন্ধুর চার সহযোগী দ্বারা অপহৃত এবং পরে গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই নাবালিকা অভিযোগ করে জানিয়েছে যে, গত ১৮ নভেম্বর খুরদা নিউ বাস স্ট্যান্ডের কাছে তাকে একটি গাড়িতে অপহরণ করা হয়। পরে রাসায়নিক ভেজানো রুমাল দিয়ে তাকে অচেতন করা হয়। এবং তারপর গণধর্ষণের শিকার হয় সে (girl kidnappeed raped by 5 on her way to college)।

হাসপাতালে

ধর্ষণের দুই দিন পরে অভিযুক্তরা তাকে খুরদা জেলা সদর হাসপাতাল বা ডিএইচএইচ-য়ে ফেলে রেখে যায়। ২১ নভেম্বর তার অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পুলিসের সূত্র অনুযায়ী, ডিএইচএইচ-এর নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ অভিযোগ, ঘটনার দিন মেয়েটি ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল! কেন করেছিল? তাহলে সে কি সব জানে?

বন্ধুই শত্রু?

অপরাধে অভিযুক্তদের মধ্যে একজন, যিনি নির্যাতিতার বন্ধু, তাকেই পুরো অপরাধের মূল পরিকল্পনাকারী বলে সন্দেহ করা হচ্ছে। পুলিস তাকে জিজ্ঞাসাবাদ করছে। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেয়েটির সঙ্গে তার যোগাযোগ হয়েছিল।

জিজ্ঞাসাবাদ

যে গাড়িতে করে নির্যাতিতাকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ, পুলিস এখনও সেই গাড়িটির হদিস পায়নি। পুলিস জানিয়েছে, তারা এই ঘটনার সঙ্গে যুক্ত কয়েকজনকে আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নবীন-শ্লেষ

প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এক্স-এ একটি পোস্টে নারীর নিরাপত্তা সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাগুলির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন, এই ধরনের ঘটনাগুলি নারী-সুরক্ষার ক্ষেত্রে সরকারের সম্পূর্ণ ব্যর্থতারই প্রমাণ। তিনি ভদ্রকের একটি মর্মান্তিক ঘটনারও প্রসঙ্গ টেনেছেন এই সূত্রে। বলেছেন, যেখানে এক যুবতী তাঁর মায়ের মৃত্যুর পরে বকেয়া টাকা দিতে না পারায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ওই যুবতীকে মারধর পর্যন্ত করে! সভ্য সমাজে এমনটা ঘটনাকে কোনও ভাবেই গ্রহণযোগ্য নয় বলে বর্ণনা করেন তিনি।

(Feed Source: zeenews.com)