
Viral Video: ভিডিওটিতে দেখা যাচ্ছে কৌশিক ২০২৪ সালের রোম্যান্টিক কমেডি ছবি ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’র টাইটেল ট্র্যাকটিতে তাল মিলিয়ে চলেছেন।
ফেয়ারওয়েল পার্টিতে গণিত শিক্ষক নরেশ কৌশিক ক্লাসরুমে অত্যন্ত উৎসাহের সঙ্গে নাচছিলেন, যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিউ হয়েছে। কেবল ভাইরালই হয়নি বরং ইনস্টিটিউটের ফেয়ারওয়েল অনুষ্ঠানটিকে আক্ষরিক অর্থেই একটি পার্টিতে পরিণত করে ফেলেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে কৌশিক ২০২৪ সালের রোম্যান্টিক কমেডি ছবি ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’-র টাইটেল ট্র্যাকটিতে তাল মিলিয়ে চলেছেন।
গণিত শিক্ষক নরেশ কৌশিককে ফরম্যাল পোশাকে অত্যন্ত নির্ভুল এবং প্রাণবন্ত ভাবে নাচতে দেখা গিয়েছে। তাঁর প্রাণবন্ততা, সময়জ্ঞান এবং যেভাবে তিনি অনায়াসে মূল নাচের স্টেপগুলো করে চলেছিলেন, তা তাঁকে প্রচুর প্রশংসা এনে দিয়েছে। অনেক অনলাইন দর্শক তাঁর নাচকে অপ্রত্যাশিতভাবে অত্যাশ্চর্য বলে বর্ণনা করেছেন। অনেকেই এটিকে পেশাদার নৃত্যশিল্পীদের চেয়ে উন্নত বলে মনে করেছেন।
নেটিজেনরা বলছেন, ‘কেউ শাহিদ কাপুরকে এটি পাঠান’।সোশ্যাল মিডিয়ার কমেন্ট মুহূর্তটিকে আরও ইুভোগ্য করে তুলেছে। বিখ্যাত কোরিওগ্রাফার জানি মাস্টার বলেছেন, ‘ভাল স্যার।’ একজন ব্যবহারকারী ব্যঙ্গের সুরে বলেছেন, ‘গণিতের শিক্ষকরা কি সত্যিই এত ভাল?” আরেকজন লিখেছেন, “আঙ্কল একজন টোটাল রকস্টার!’
‘খুব ভাল, এই শিক্ষকের প্রতি শ্রদ্ধা রইল। অসাধারণ ফেয়ারওয়েল’, অন্য একজন মন্তব্য করেছেন। শত শত মন্তব্যের মধ্যে একটি মন্তব্য আলাদা হয়ে ওঠে : ‘কেউ এই ভিডিওটি শাহিদ কাপুরকে পাঠান।” কোরিওগ্রাফার মেলভিন লুইও মন্তব্য করেছেন, “কেয়া বাত হ্যায় স্যার!!’
ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষকদের সৃজনশীলতার প্রতি ভালবাসা এবং কীভাবে এই ধরনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের চিরস্থায়ী স্মৃতিও দেয় সে সম্পর্কে আলোচনার জন্ম দেয়। কৌশিকের প্রাণবন্ত ফেয়ারওয়েল ডান্স এই মুহূর্তে ইন্টারনেটে সবচেয়ে আলোচিত আনন্দের ভিডিও বললে ভুল হবে না।
