)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের একঝাঁক জঙ্গি। একের পর এক জায়গায় জঙ্গি হানায় প্রায় অবরুদ্ধ বাণিজ্য নগরী মুম্বই। টানা ৬০ ঘণ্টা কঠিন লড়াই তাজে হোটেলে। এনএসজি, মার্কোস কমান্ডোর অপারেশনে একের পর এক খতম হামলাকারীরা। জীবন্ত ধরা পড়েছিল শুধু আজমল কাসাভ।
১৩ বছর আগে ২৬/১১ জঙ্গি হামলা কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকে। প্রশ্ন তুলে দিয়েছিল মুম্বইয়ের নিরাপত্তা নিয়ে। কঠিন ওই সময় নাড়িয়ে দিয়েছিল মেরিন কমান্ডো(মার্কোস) প্রবীণ কুমার তেওতিয়ার বীরত্ব।
মুম্বইয়ের তাজ মহল হোটেলের ভেতরে বহু ঘরে তখন ঘাপটি মেরে বসে রয়েছে একাধিক পাক জঙ্গি। তাদের হাতে পণবন্দি বহু মানুষ। তাদের উদ্ধার করতে গিয়ে মোট ৫টি বুলেট শরীরে নিয়েছিলেন ভারতীয় নৌসেনার মার্কোস কমান্ডো প্রবীণ কুমার। একটি গুলি লেগেছিল তাঁর ডান ফুসফুসে, অন্য একটি কানে। প্রবীণের বীরত্বে প্রাণে বেঁচেছিলেন ওই দেড়শো হোটেল আবাসিক।
তাজ হোটেল থেকে জঙ্গিদের বের করে আনার জন্য নামানো হয়েছিল ২৪-২৫ কমান্ডো। হোটেলের বিভিন্ন দিক দিয়ে তারা ঢুকে পড়েছিলেন ভেতরে। অপরিচিত ভবন, অগুন্তি ঘর, তারপর জঙ্গিদের হাতে বন্দি সাধারণ মানুষ-এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে অপারেশনে নেমেছিলেন কমান্ডোরা। জঙ্গিদের গুলিয়ে প্রবীণের পাঁজরের হাড় ভাঙে, ফুসফুসে বুলেট ঢুকে যায়, সবেমিলিয়ে ৫টি বুলেট শরূ। তার পরেও লড়াই ছাড়েননি প্রবীণ।
সেই ঘটনার কথা মনে করে প্রবীণ বলেন, ওইসময় কোনওকিছু মাথায় আসেনি। চিন্তা ছিল একটাই, কীভাবে জঙ্গিদের খতম করা য়ায়, কীভাবে নিরীহ মানুষদের বের করে আনা যায়।
প্রবীণের কথা থেকে স্পষ্ট যে তাঁর লড়াইয়ের জন্য তার সঙ্গীরা হোটেলের মানুষদের বের করে আনতে পেরেছিলেন। একটি হলের নিরাপদ জায়গায় জমা করা হয়েছিল ১৫০ জনকে। প্রবীণই একমাত্র কমান্ডো যিনি ৫টি গুলি খেয়েও বেঁচে গিয়েছিলেন।
উল্লেখ্য, কাশ্মীরে জঙ্গি হানা থেকে শুরু করে মুম্বইয়ে জঙ্গি হানা-সব জায়গায় তাদের ভয়ংকর দক্ষতা দেখিয়েমে ভারতীয় নৌসেনার কমান্ডো মার্কোস। ১৯৮৭ সালে তৈরি করা এই মার্কোস কমান্ডোর সবচেয়ে বড় দিক হলে যে কোনও আন কনভেনশনাল লড়াইয়ে এদের জুড়ি নেই। জল, স্থল ও আকাশে-যে কোনও জায়গায় অপারেশন চালাতে সক্ষম এই মার্কোস। মুম্বই হামলায় তাজের কমান্ডো অপারেশন সরাসরি কভার করেছিলেন সাংবাদিক মারুখ ইনায়েত। তার কাছ থেকেও লাইভ দেশ জানতে পেরেছিল জঙ্গিদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ভয়ংকর ৬০ ঘণ্টার লড়াইয়ের কথা।
(Feed Source: zeenews.com)
