Success Story: উচ্চতা ৩ ফুট! ওজন ২০ কেজিরও কম! শারীরিক প্রতিকূলতা, আইনি জটিলতা পেরিয়ে গণেশ আজ সফল চিকিৎসক

Success Story: উচ্চতা ৩ ফুট! ওজন ২০ কেজিরও কম! শারীরিক প্রতিকূলতা, আইনি জটিলতা পেরিয়ে গণেশ আজ সফল চিকিৎসক

Success Story: ভাবনগরে তাঁর কৃষক পরিবারের পক্ষে যে আইনি খরচ বহন করা সম্ভব ছিল না, তা মেটাতে সাহায্য করেছিলেন অধ্যক্ষ কাটারিয়া। যদিও হাইকোর্ট প্রথমে এমসিআই-এর অস্বীকৃতি বহাল রেখেছিল, কিন্তু তার পরও নিজের স্বপ্ন ভুলতে চাননি তিনি গণেশ।

সার্বিকভাবে তিনি ৭২ শতাংশ লোকোমোটিভ অক্ষমতায় ভুগছেন

গান্ধিনগর: সকলের কাছে এখন অনুপ্রেরণার উৎস গুজরাতের গণেশ বারাইয়া৷ আইনি লড়াই পেরিয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করেছেন তিনি৷ আইনি ঝামেলায় জর্জরিত হয়ে তাঁর যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালে যখন মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া (এমসিআই) তাঁকে কেবল তাঁর উচ্চতার কারণে এমবিবিএস কোর্সে ভর্তি করতে অসম্মতি জানায়। মাত্র তিন ফুট লম্বা এবং খর্বতার কারণে তাঁর ওজন ২০ কেজিরও কম৷ সার্বিকভাবে তিনি ৭২ শতাংশ লোকোমোটিভ অক্ষমতায় ভুগছেন। এমসিআই প্রাথমিকভাবে এই শারীরিক সীমাবদ্ধতাগুলির কথা উল্লেখ করে বলেছিল যে এটি তাঁর ডাক্তার হিসেবে কাজ করার ক্ষমতাকে ব্যাহত করতে পারে।