
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) জন্য বড় ধাক্কা! পাকিস্তানি নাগরিকদের জন্য বেশিরভাগ ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী (UAE Stops Issuing Visas To Pakistanis)। করাচিভিত্তিক দৈনিক ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান থেকে আসা কিছু ব্যক্তির (Pakistani) অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানবাধিকার বিষয়ক সেনেট ফাংশনাল কমিটির এক বৈঠকে এই তথ্য জানানো হয়। কর্মকর্তারা সতর্ক করেছেন যে একবার পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করা হলে তারপর তা তুলে নেওয়া কঠিন হবে। ফলে পাকিস্তানের জন্য এখন বড় বিপদ (Complete Passport Ban Nearly Imposed)!
অপরাধে জড়িয়ে পাকিস্তানিরা
অভিযোগ, সংযুক্ত আরব আমিরশাহী (UAE)-তে পাকিস্তানি নাগরিকরা ভিক্ষাবৃত্তির সংঘবদ্ধ চক্র চালাচ্ছে। রাস্তায় অপরাধমূলক কাজে জড়াচ্ছে। খুন, ধর্ষণ, মাদক চক্র, মেয়াদ শেষেও ওভার স্টে—সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। চলতি বছরই সংযুক্ত আরব আমিরশাহী (UAE)-তে ভারতের তেলাঙ্গানার দুই ব্যক্তি খুন হন এবং আরও একজন আহত হন। সেই ঘটনায় এক পাকিস্তানি নাগরিকের (Pakistani) বিরুদ্ধেই অভিযোগের আঙুল ওঠে। অভিযোগ, অভিযুক্ত পাকিস্তানি নাগরিক ধর্মীয় স্লোগান দিতে দিতে দুবাইয়ের একটি বেকারিতে হামলা চালায়। সংযুক্ত আরব আমিরাশাহীর অভিযোগ, সংঘবদ্ধ গ্রুপগুলো ভিজিট ভিসার অপব্যবহার (UAE Stops Issuing Visas To Pakistanis) করে অপরাধমূলক কার্যক্রম চালাচ্ছে দেশের বুকে। সাম্প্রতিক গ্রেফতারির মধ্যে পাকিস্তানি নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্য।
নিষেধাজ্ঞার আওতায় প্রধান সব ভিসা
নিষেধাজ্ঞার আওতায় প্রধান সব ধরণের ভিসা-ই পড়েছে (UAE Stops Issuing Visas To Pakistanis)। যারমধ্যে রয়েছে ট্যুরিস্ট, ভিজিট ও কর্মসংস্থান ভিসা। যদিও বিদ্যমান ভিসাগুলো মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বৈধ থাকবে, তবে দূতাবাস ও ভিসা অনুমোদন সেন্টারগুলো নতুন আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে। এই নিষেধাজ্ঞার জেরে পাকিস্তানের দুর্বল পাসপোর্ট র্যাংকিং আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, এই নিয়ে টানা তৃতীয় বছর, বিশ্বের চতুর্থ সর্বনিম্ন পাসপোর্ট র্যাংকিং পাকিস্তানের।
প্রতিবছর ৮ লাখের বেশি পাকিস্তানি মধ্যপ্রাচ্যের ভিসার জন্য আবেদন করেন
সরকারি তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে বছরে ৮ লাখেরও বেশি পাকিস্তানি ভিসার জন্য আবেদন করে। অনেকেই চাকরির সন্ধানে যান বা পশ্চিমী দেশে যাওয়ার ট্রানজিট রুট হিসেবে এই অঞ্চলকে ব্যবহার করেন। কিন্তু, শুধু সৌদি আরবেই সাম্প্রতিক বছরগুলোতে মক্কা ও মদিনায় ৪,০০০-এর বেশি পাকিস্তানি তীর্থযাত্রীকে আটক করা হয়েছে, বিশেষ করে হজের সময়।
পুলিস ভেরিফিকেশন বাধ্যতামূলক
এই পরিস্থিতিতে গত বছরের ডিসেম্বর থেকে UAE, সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো পাকিস্তানি ভ্রমণকারীদের জন্য বাধ্যতামূলক পুলিস ভেরিফিকেশন (Police Verification) চালু করে। কিন্তু তারপরেও পাকিস্তানি নাগরিকদের অপরাধ প্রবণতা না কমায় এবার বড় সিদ্ধান্ত নিল UAE। আপাতত UAE কেবল নীল (অফিশিয়াল) ও কূটনৈতিক পাসপোর্টধারীদেরই ভিসা ইস্যু করবে। যদিও এই বিষয়ে পাকিস্তান সরকার এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে বিশ্বের দরবারের পাকিস্তানের বিরুদ্ধে এক মুসলিম রাষ্ট্রই এত কঠোর ব্যবস্থা নেওয়ায় শোরগোল পড়ে গিয়েছে।
(Feed Source: zeenews.com)
