Explosions in Pakistan: ২৪ ঘণ্টায় পর পর ৭ বিস্ফোরণ! ভয়ংকর বিদ্রোহের আগুনে দাউ দাউ করে জ্বলছে…

Explosions in Pakistan: ২৪ ঘণ্টায় পর পর ৭ বিস্ফোরণ! ভয়ংকর বিদ্রোহের আগুনে দাউ দাউ করে জ্বলছে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সন্ত্রাসী হামলার শেষ নেই! গত ২৪ ঘণ্টায় সাতটি বিস্ফোরণ বালুচিস্তানে (Balochistan)। কোয়েটা ও ডেরা মুরাদ জামালির (Quetta and Dera Murad Jamali) ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। তবে একটি নির্মাণ সংস্থার দু’জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। কোনও সংগঠন এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। পরপর বিস্ফোরণের এই খবরে আতঙ্ক ছড়িয়েছে পাকিস্তানে।

প্রথম বিস্ফোরণ কোয়েটায়

সরকারি সূত্রে খবর, শনিবার প্রথম বিস্ফোরণটি হয় কোয়েটায়। একটি পুলিস চেক পয়েন্ট লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে সন্ত্রাসীরা। কিছুক্ষণ পরেই সন্ত্রাসদমন শাখার গাড়ির কাছে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিসের গাড়িতেও হামলা

বিকেল থেকেই পরপর তিনটে বিস্ফোরণে কেঁপে ওঠে বালুচিস্তানের রাজধানী। এসএসপি আসিফ খান বলেন, কোয়েটা স্টেশনের কাছে রেললাইনে বিস্ফোরণ হয়। যার ফলে ওই অঞ্চলে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ডেরা মুরাদ জামালিতে পুলিসের গাড়িতেও হামলা চালায় সন্ত্রাসীরা। রবিবারও অব্যাহত ছিল তাণ্ডব।

প্রসঙ্গ বালুচিস্তান

প্রসঙ্গত, বালুচিস্তানে পাক প্রশাসনিক ভবন ও প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে জঙ্গি ও বিদ্রোহীরা। সম্প্রতি রাজধানী কোয়েটা ছাড়া পুরো প্রদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় শাহবাজ শরিফ সরকার। একই সঙ্গে জাতীয় হাইওয়ে এন-৭০’এর লোরালাই অঞ্চলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য নিজেদের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় পাক সরকার।

(Feed Source: zeenews.com)