Moradabad news: ‘বাঁচতে চেয়েছিলাম, কিন্তু…,’ মোরাদাবাদের BLO-র শেষ ভিডিও এল সামনে, মৃত্যুর পরের দিন

Moradabad news: ‘বাঁচতে চেয়েছিলাম, কিন্তু…,’ মোরাদাবাদের BLO-র শেষ ভিডিও এল সামনে, মৃত্যুর পরের দিন

পেশায় সরকারি স্কুলের শিক্ষক সর্বেশ কুমার বর্তমানে উত্তরপ্রদেশ জুড়ে হওয়া এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে৷ গত ৭ অক্টোবর থেকে উনি এই দায়িত্ব পালন করছিলেন৷ বিএলও হিসাবে ওঁর কাজ ছিল বিভিন্ন বাড়িতে যাওয়া এবং ভোটারদের তথ্য ও নথি জোগাড় করা৷

মোরাদাবাদ: উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে এক বুথ লেভেল অফিসার সর্বেশ কুমারের মৃত্যুর খবর আসে৷ আর তার পরের দিনই সামনে এল একটি ভিডিও৷ সেই ভিডিওয় দেখা যাচ্ছে, অসহায় ভাবে কাঁদছেন ওই বিএলও (BLO)৷ বছর ৪৬-এর ওই BLO -কে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু চাপটা ভয়ঙ্কর৷’’