Jaw Dislocates While Eating Golgappas: একী কাণ্ড! ফুচকা খেতে গিয়ে চোয়ালই খুলে গেল মহিলার, তারপর…

Jaw Dislocates While Eating Golgappas: একী কাণ্ড! ফুচকা খেতে গিয়ে চোয়ালই খুলে গেল মহিলার, তারপর…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুচকা খেতে গিয়ে একী কাণ্ড! চোয়ালই খুলে গেল মহিলার! এখন আর হাঁ বন্ধ হচ্ছে না।  হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই মহিলাকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আউরাইয়া জেলায়।

জানা গিয়েছে, ওই মহিলার ইনকালা দেবী। উত্তরপ্রদেশের দিবিয়াপুর এলাকার গৌরী কিষাণপুর গ্রামের বাসিন্দা তিনি।  ভাগ্নের স্ত্রী অন্তঃস্বত্ত্বা। তাঁর চিকিত্‍সাক জন্যই আউরাইয়াতে এসেছেন ইনকালা। পরিবারের সঙ্গে ছিলেন হাসপাতালের কাছেই। পরিবারের লোকেরা জানিয়েছেন, ফুচকা খাবেন বলে বসেছিলেন। কিন্তু যেই কামড় দেওয়ার জন্য মুখ খোলেন, সঙ্গে সঙ্গে চোয়াল খুলে  যায়! তাঁদের কথায়, ‘আমরা প্রথমে ভেবেছিলাম, হয়তো কোনও কারণে ব্যাথা লাগছে।  পরে যখন মুখ আর বন্ধ হল না, তখন আমরা হাসপাতালে নিয়ে যাই’।

আউরাইয়াতে জেলা হাসপাতালে ওই মহিলার চোয়াল ঠিক করার চেষ্টা করেন চিকিত্‍সকরা, কিন্তু পারেননি। এরপর রোগীকে পাঠিয়ে দেওয়া হয় চিচোলি মেডিকেল কলেজে। শারীরিক অবস্থা এখনও গুরুতর বলে জানা গিয়েছে।

(Feed Source: zeenews.com)