Earthquake in Bay of Bengal: কেঁপে উঠল বঙ্গোপসাগরের তলদেশ! ফের সেই অভিশপ্ত ডিসেম্বরেই সমুদ্রে ভূকম্প! সুনামি কি আসছে?

Earthquake in Bay of Bengal: কেঁপে উঠল বঙ্গোপসাগরের তলদেশ! ফের সেই অভিশপ্ত ডিসেম্বরেই সমুদ্রে ভূকম্প! সুনামি কি আসছে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে ভূমিকম্প (earthquake in Bangladesh)। চট্টগ্রামেও (Chattogram) অনুভূত হয়েছে কম্পন। বাংলাদেশের আবহাওয়া দফতর (Bangladesh Meteorological Department/BMD) জানিয়েছে, ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে সেখানে। এর উৎপত্তি সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে।

৪.৯ মাত্রার ভূমিকম্প

সাত দিনের মধ্যে বঙ্গোপসাগরে ফের ভূমিকম্প হল। আজ, মঙ্গলবার ২ ডিসেম্বর সকাল ৭টা ৫৬ মিনিটে রিখটার স্কেলে ৪.৯ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ থেকে বঙ্গোপসাগরের গভীরে।

৭টা ৫৬ মিনিটে

ভারতের ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তথ্য জানিয়েছে। এনসিএসের তথ্য বলছে, আজ সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২০.৫৬ উত্তর অক্ষাংশে ও ৯২.৩১ পূর্ব দ্রাঘিমাংশে। এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

দেশে গত এক সপ্তাহে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত বুধবার, ২৬ নভেম্বর রাতে বঙ্গোপসাগরে রিখটার স্কেলে ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এ ছাড়া গতকাল সোমবার, ১ ডিসেম্বর, রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।

(Feed Source: zeenews.com)