
Plants That Attract Snake: সাপ দেখলেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি। কিন্তু কখনও কী ভেবে দেখেছেন সাপ আশেপাশে আসার পিছনে বড় কারণ হতে পারেন আপনি নিজেই! আপনারই কোনও ভুলই কিন্তু ডেকে আনতে পারে এই মৃত্যুদূতকে। আজ এমনই একটি ভুল সম্পর্কে আপনাকে সতর্ক করব এই প্রতিবেদনে।
সাপ হল বাস্তুতন্ত্রের সেই প্রাণী যাকে মানুষ ভীষণ ভাবে ভয় পায়। সাপ সামনে এসে পড়লে হাড়হিম হয়ে যায় মুহূর্তের মধ্যে। কারণ সাপ বিষধর হলে সেই সাপের কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।
তাই সাপ দেখলেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি। কিন্তু কখনও কী ভেবে দেখেছেন সাপ আশেপাশে আসার পিছনে বড় কারণ হতে পারেন আপনি নিজেই! আপনারই কোনও ভুলই কিন্তু ডেকে আনতে পারে এই মৃত্যুদূতকে। আজ এমনই একটি ভুল সম্পর্কে আপনাকে সতর্ক করব এই প্রতিবেদনে।
আমরা সকলেই জানি, শীতকাল ঠিক বর্ষাকালের মতোই বাগান পরিচর্যার সময়। নতুন নতুন গাছ লাগানোর জন্য অন্যতম ভাল সময় হিসেবে বিবেচিত হয় এই সিজন। এবার শীতের শুরুতে আপনিও যদি বাগানে বা বাড়ির গাছ লাগানোর কথা ভাবছেন, তাহলে পাঁচটি গাছ লাগানোর বিষয়ে সতর্ক থাকুন, নাহলে কিন্তু কোনও বিষাক্ত সাপ এসে আপনার সাধের বাগানকেই তাদের অভয়ারণ্য ভেবে বসবে
চন্দন গাছ বিষাক্ত সাপের একটি প্রধান আকর্ষণ। কারণ চন্দনের সুবাস অসংখ্য পাখি এবং অন্যান্য পোকামাকড়কে আকর্ষণ করে। বিষাক্ত সাপ প্রায়শই চন্দন গাছের কাছে জড়ো হয় এই পাখি এবং পোকামাকড় শিকার করার জন্য। অতএব, যেকোনও মূল্যে এই গাছ লাগানো এড়িয়ে চলা উচিত।
সাপ আবার লেবু গাছের প্রতিও কিন্তু দুর্দান্ত ভাবে আকৃষ্ট হয়। কারণ পোকামাকড় এবং পাখিরা লেবুর ফল খাওয়ার জন্য এই গাছগুলিতে ভিড় করে। সাপও এই পোকামাকড় খাওয়ার জন্য গাছের কাছে থাকে। তাই, এই গাছ লাগানো জীবনের জন্য ঝুঁকি স্বরূপ হতে পারে।
জুঁই লতা বাড়িতে থাকলে আপনারও কী মন ভাল হয়? তাহলে সাবধান! এই মরশুমে খবরদার ঘরে আনবেন না এই গাছের চারা, কারণ জুঁই ফুলের লতা ও ঝোঁপগুলি সাপের প্রিয় আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়। ঘন পাতা সাপের জন্য নিরাপদ আশ্রয় হয়ে ওঠে। তাছাড়া, জুঁইয়ের মিষ্টি সুবাস সাপেদের সর্বদা আকর্ষণ করে। এই কারণেই সাধারণত জুঁই লতা লাগানো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
সাইপ্রাস গাছকে দুঃখ, দীর্ঘায়ু এবং শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। অনেকেই তাদের পূর্বপুরুষদের স্মরণে সমাধির কাছে সাইপ্রাস গাছ রোপণ করেন। কিন্তু এই গাছের আরেকটি বিশেষ গুণ রয়েছে। এর পাতাগুলি খুব ঘন, যা সাপদের লুকানোর চমৎকার সুযোগ করে দেয়। এই লুকানো সাপগুলি যেকোনও জীবন্ত প্রাণীকে শিকার করতে পারে।
সাপরা দেবদারু গাছের প্রতি আকৃষ্ট হয় কারণ তাদের সুগন্ধি গন্ধ পোকামাকড়কে তাদের উপর বাসা বাঁধতে আকৃষ্ট করে। সাপরাও এই পোকামাকড় খাওয়ার জন্য এই গাছের উপরে বাসা জমায়। ইঁদুরও এই গাছের নীচে গর্ত করে, যা সাপ প্রায়শই খেয়ে ফেলে।
এখন যদি প্রশ্ন করেন, বাগানে সাপকে আকর্ষণ করে এমন প্রধান উদ্ভিদ কী? তাহলে তার উত্তর হল, কেবল একটি “সাপের গাছ” নেই, বরং ঘন মাটির আচ্ছাদন যেমন আইভি, লিরিওপ, ভিনকা এবং কিছু শোভা বর্ধক ঘাসের জন্যও তারা খুশির আশ্রয় হয়ে আসে, সাপেদের জন্য এই সমস্ত গাছগুলি অজান্তেই বাড়িতে তৈরি করে দেয় গোপন আশ্রয় স্থান।
আসলে এক্ষেত্রে সাপ গাছটিকে শুধু “পছন্দ” করে বলেই তার কাছে আসে না। তারা আসে কারণ এটি তাদের প্রয়োজনীয় জিনিস পাওয়ার জায়গা হয়ে ওঠে। সেটা কী জানেন? সাপের জন্য আচ্ছাদন, লুকোনোর জায়গা, ছায়া, শিকার এবং পালানোর পথ।
আইভি এবং মোটা শোভাময় ঘাস এই সবই নিখুঁতভাবে দেয়। তারা আর্দ্রতা ধরে রাখে, পোকামাকড় এবং স্লাগকে আকর্ষণ করে, তারপর ব্যাঙ, টিকটিকি এবং ইঁদুর অনুসরণ করে সাপগুলি এসে হাজির হয়, কারণ এখানে তাদের জন্য পর্যাপ্ত খাবার ইতিমধ্যেই সেট করা আছে।
সাপ স্বভাবতই লাজুক ও অলস প্রাণী। এরা শক্তি অপচয় করতে চায় না। একটি খোলামেলা লন মোটেও তাদের কোনও সুরক্ষা দেয় না। অন্যদিকে এমন বিশেষ ঘাস জাতীয় ও ঝোঁপগুলি সাপদের জন্য হয়ে ওঠে ফাইভ স্টার হোটেল বা রিসোর্টের মতো।
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
(Feed Source: news18.com)
