জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিকিৎসকেরা এখনো খালেদা জিয়ার (Khaleda Zia) অবস্থা অতি সংকটজনক। তাঁকে পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তাঁর সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি আসা কঠিন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সনের (Khaleda Zia health Update) স্বাস্থ্য নিয়ে ‘গুজব’ ছড়াচ্ছে বলে দাবি করেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক। ১১ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (Khaleda Zia in ICU) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। বিএনপির চেয়ারপারসনের চিকিৎসাসহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল আজ সকালে ঢাকায় এসেছেন।
এরই মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস (Yunus to visit Khaleda Zia)। বুধবার সন্ধ্যায় তিনি সেখানে যান। হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে গিয়েছেন সেনা প্রধানরা (three chiefs meet at the hospital)। বুধবার সেনাবাহিনী জানিয়েছে, বাংলাদেশের তিন সশস্ত্র বাহিনীর প্রধানরা অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে দেখা করেছেন।
সেনার জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মহম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মঙ্গলবার খালেদা জিয়াকে দেখতে যান হাসপাতালে। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে রাত ৯টা নাগাদ তাঁরা হাসপাতালে যান। ২০ মিনিট পরে সেখান থেকে বেরিয়ে যান তাঁরা। একই রাতে জামাত প্রধান শফিকুর রহমানও হাসপাতালে যান।
মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক করেন খালেদার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ‘গত ২৭ তারিখ থেকে সিসিইউতে রয়েছেন খালেদা জিয়া। এখন তিনি ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। অথবা বলা ভালো, ডাক্তারদের পরামর্শ মেন্টেন করতে পারছেন। বাংলাদেশের লাখো কোটি মানুষের দোয়ায় হয়তো এ যাত্রায় সুস্থ হয়ে যাবেন বেগম জিয়া।” কিডনি, লিভার, আর্থ্রাইটিস, চোখের সমস্যা-সহ একাধিক শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘ বেশ কয়েকমাস লন্ডনে চিকিৎসাধীন ছিলেন ৮০ বছরের খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর তাঁর প্রবল শ্বাসকষ্ট হওয়ায় ঢাকার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই এখন তাঁর চিকিৎসা চলছে। প্রতি মুহূর্ত কড়া নজরদারিতে রাখা হয়েছে তাঁকে। সোমবার রাত থেকে হাসপাতালের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
(Feed Source: zeenews.com)
