Winter Session in Parliament: সংসদে পিছনে দাঁড়িয়ে খাড়গের কাঁধ টিপে দিচ্ছেন রাহুল, পাশে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা! হলটা কী…

Winter Session in Parliament: সংসদে পিছনে দাঁড়িয়ে খাড়গের কাঁধ টিপে দিচ্ছেন রাহুল, পাশে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা! হলটা কী…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এখন শীততালীন অধিবেশন চলছে। SIR ইস্যুতে রীতিমতো উত্তাল হয়ে ওঠেছিল সাংসদ। এসবের মাঝেই দেখা গেল  ভালো করে দেওয়া একটি ছবি। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের কাঁধে ম্যাসাজ করে দিচ্ছেন রাহুল গান্ধী! মুহূর্তেই ভাইরাল ভিডিয়ো।

রাজনীতির ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। SIR আবহে শাসক-বিরোধী তরজা যেন ভিন্নমাত্রা পেয়েছে!তারই প্রতিফলন দেখা যাচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। কিন্তু রাজনীতির বাইরে যে নেতাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, এবার তারই প্রমাণ মিলল। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, সংসদে নিজের সিটে বসে রয়েছে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। পিছনে দাঁড়িয়ে তাঁর কাঁধে ম্যাসাজ করে দিচ্ছেন রাহুল গান্ধী। পাশেই দাঁড়িয়ে খাড়গের সঙ্গে হালকা চালে কথা বলছেন প্রিয়াঙ্কা।

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। শুরু থেকেই SIR ইস্যুতে সুর চড়াচ্ছিল বিরোধীরা। উভয় কক্ষেই বেশ কয়েকবার মুলতুবি হয়ে যায় অধিবেশন। এরপর গতকাল, মঙ্গলবার অধিবেশন বসতেই সংসদ চত্বরে SIR ইস্যুতে বিক্ষোভ দেখাতে শুরু করে ইন্ডিয়া জোটের শরিক দলগুলির। সেই বিক্ষোভে শামিল হন দুই তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর ও বাপি হালদারও।  BLO-দের ভয় দেখানোর অভিযোগে রাজ্যসভায় মূলতুবি প্রস্তাব পেশ করেন  বিজেপি সভাপতি তথা সংসদ শমীক ভট্টাচার্য।

এদিকে বিরোধী লাগাতার বিক্ষোভের মুখে SIR নিয়ে লোকসভায় আলোচনা করতে রাজি হয়েছে কেন্দ্র।  ৯ ও ১০ ডিসেম্বর লোকসভা আর ১১ ও ১২ ডিসেম্বর রাজ্যসভায় SIR নিয়ে আলোচনা হবে।

(Feed Source: zeenews.com)