জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) দু’দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দরে পা রেখেছেন তিনি। ২০২১ সালের পরে এই প্রথমবার পুতিন ভারত সফরে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরেও প্রথম। একই সঙ্গে এবারের বৈঠক ভারত-রাশিয়ার কৌশলগত অংশীদারত্বের ২৫ বছর এবং দুই দেশের ২৩তম বার্ষিক শীর্ষ সম্মেলনেরও স্মারক মুহূর্ত হতে চলেছে। পুতিনকে স্বাগত জানাতে এদিন বিমানবন্দরে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)।
আইটিসি মৌর্য
দু’দিনের হাই-প্রোফাইল সফরে পুতিনের বাসস্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে- আইটিসি মৌর্য। বিমানবন্দর থেকে পুতিনের কনভয় চলে গিয়েছে ডিপ্লোম্যাটিক এনক্লেভ, চাণক্যপুরীতে। এখানেই রয়েছে রাজধানীর বিলাসবহুল পাঁচতারা লাক্সারি হোটেল। আইটিসি মৌর্য হোটেলটি এখন কড়া নজরাধীন। সমস্ত রুম বুকড। করিডোর ব্যারিকেড করা হয়েছে এবং এন্ট্রি পয়েন্টগুলি সর্বক্ষণ পর্যবেক্ষণেম। একাধিক নিরাপত্তা সংস্থা কাজ করছে এখন এই হোটেলে।
চাণক্য সুইট
পুতিনকে রাখা হচ্ছে আইটিসি মৌর্যের সবচেয়ে বিলাসবহুল সুইটে। চাণক্য সুইটে থাকবেন পুতিন। এই সুইট হোটেলের বিলাসবহুল চন্দ্রগুপ্ত সুইটের সঙ্গেই তুলনীয়। বছরের পর বছর ধরে এই সুইট বেশ কয়েকজন বিশ্বনেতাকে আতিথ্য দিয়েছে। তালিকায় আছেন বারাক ওবামা, ডোনাল্ট ট্রাম্পের মতো নাম। ৪৬০০ বর্গফুট বিস্তৃত এই সুইট।
চাণক্য সুইট যেমন
সুইটের অভ্যন্তরীণ সজ্জায় রয়েছে সৌন্দর্য এবং জাঁকজমকের এক অপূর্ব মিশ্রণ। সিল্কের প্যানেলযুক্ত দেওয়াল মিশেছে গাঢ় কাঠের মেঝেতে। তৈয়ব মেহতার ভারতীয় চিত্রশিল্পী, ভাস্কর এবং চলচ্চিত্র নির্মাতা তৈয়ব মেহতার অমূল্য শিল্পকর্ম ফুটে উঠেছে এই সুইটে। অর্থশাস্ত্র দ্বারা অনুপ্রাণিত চিত্রও রয়েছে এখানে। জার্মান বিলাসবহুল সেরামিক প্রস্তুতকারক ভিলেরয় অ্যান্ড বোচের ক্রকারির সঙ্গেই পার্সিয়ান ক্রিস্টাল নির্মাতা ক্রিস্টাল ডি প্যারিসের কাচের জিনিসপত্রে সাজানো ডাইনিং রুমও একই ভাবে ক্লাসিক।
চাণক্য সুইটের সুযোগ-সুবিধা
মাস্টার বেডরুম সহ-ওয়াক-ইন ক্লোসেট
ব্যক্তিগত স্টিম রুম এবং সনা
সম্পূর্ণ সজ্জিত জিম
বড় অভ্যর্থনা এবং থাকার জায়গা
১২ আসনের ডাইনিং রুম
অতিথি কক্ষ, অধ্যয়ন এবং অফিস স্পেস
নতুন দিল্লির অপূর্ব দৃশ্য, হাতে খোদাই করা অভ্যন্তর
আর চাণক্য সুইটে এক রাত থাকার খরচ প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা।
(Feed Source: zeenews.com)
