
দেশের রাজধানী দিল্লি থেকে ইন্ডিগোর সমস্ত বিমান পরিষেবা শুক্রবার মধ্যরাত পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা করল দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমান ইতিহাসের মধ্যে সবথেকে বড় ‘অপরেশনাল বিপর্যয়ের’ মধ্যে দিয়ে যাচ্ছে।
বড় সঙ্কটে ইন্ডিগো৷
দিল্লি: দেশের রাজধানী দিল্লি থেকে ইন্ডিগোর সমস্ত বিমান পরিষেবা শুক্রবার মধ্যরাত পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা করল দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমান ইতিহাসের মধ্যে সবথেকে বড় ‘অপরেশনাল বিপর্যয়ের’ মধ্যে দিয়ে যাচ্ছে।
গত চারদিন ধরে ইন্ডিগোর একাধিক বিমান বাতিলের জেরে সমস্যার সম্মুখীন হয়েছেন বহু যাত্রীরা। মোট ৭০০টি ফ্লাইট শুক্রবার বাতিল হওয়াতে ২০ বছরের মধ্যে সবথেকে বিপর্যয়ের মধ্যে পড়েছে এই বিমান সংস্থাটি।
মূলত, মুম্বই, হায়দরাবাদ,পুনে, এবং চেন্নাই-সহ একাধিক বিমানবন্দরে যাত্রীদের লম্বা লাইন দেখা যায়।
ইন্ডিগো ইতিমধ্যেই এই বিষয়ে স্বীকার করেছে যে তাদের লোকবল কম থাকায় এই ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছে তাঁরা। এই বিষয়ে ইন্ডিগোর সিইও পিটার এলবার্ট জানিয়েছেন বিমানসংস্থার পুনরায় সঠিকভাবে ফিরতে আপাতত সময় লাগবে।
অন্যদিকে বিমান নিয়ন্ত্রণকারী সংস্থা ডিজিসিএ জানিয়েছে, ইন্ডিগোর এই প্রবল বিপর্যয়ের মাঝে বিমান চালকদের প্রতি সপ্তাহে একদিনের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত প্রতিটি বিমানসংস্থাকেই নিজেদের কর্মীদের জন্য নতুন রোস্টার বানিয়ে এই বিপর্যয় থেকে উদ্ধারের পথ খুঁজতে বলা হয়েছে।
প্রসঙ্গত, নভেম্বরের শেষের দিক থেকে তাদের নেটওয়ার্ক জুড়ে বাধাবিঘ্ন বৃদ্ধি পেয়েছে। বেসামরিক বিমান চলাচল অধিদফতর (DGCA) কর্তৃক আয়োজিত একটি পর্যালোচনার সময় বিমান সংস্থা এই কারণগুলি তুলে ধরেছে। বিমান সংস্থাটি প্রতিদিন ১৭০-২০০টি ফ্লাইট বাতিল করছে, যা স্বাভাবিকের থেকে অনেক বেশি। সাম্প্রতিক সময়ে হাজারটিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (MoCA) এবং ইন্ডিগোর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেছেন এবং পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন।ডিজিসিএ-কে বিমান ভাড়ার উপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে যাতে বড় ধরনের বিঘ্নের ফলে অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি না হয়। মধ্যরাত থেকে সকাল ৬টার মধ্যে অবতরণের সংখ্যা সীমিত করেছে, ইতিমধ্যেই এক বছর বিলম্বিত করা হয়েছে যাতে বিমান সংস্থাগুলিকে তালিকা পুনর্নির্মাণের জন্য সময় দেওয়া হয়।ক্যারিয়ারের আরও তদবির সত্ত্বেও ডিজিসিএ আদালতের আদেশের কথা উল্লেখ করে সীমিত শিথিলতার সঙ্গে নিয়মগুলি প্রয়োগ করেছে।
