
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কনট্রাসেপটিভ পিলে (Contraceptive Pill) মারাত্মক বিপদ! কনট্রাসেপটিভ পিল খাওয়ার ২ দিনের মধ্যে মর্মান্তিক মৃত্যু ১৯ বছরের এক ঝকঝকে কিশোরীর। কনট্রাসেপটিভ পিলের পার্শ্বপ্রতিক্রিয়াতেই (Contraceptive Pill Side Effects) ঘটে এই ঘটনা। রক্ত জমাট বেঁধে মৃত্যু হয় ওই কিশোরীর।
১৯ বছরের কিশোরী আইন রোজ হার্স্টের উচ্চ রক্তচাপ ছিল। কিন্তু তারপরেও সে কনট্রাসেপটিভ পিল (Contraceptive Pill) খায়! তাকে সেই কনট্রাসেপটিভ পিল খেতে বলেছিলেন ডাক্তার-ই। কিন্তু সেই কনট্রাসেপটিভ পিলের পার্শ্বপ্রতিক্রিয়া (Contraceptive Pill Side Effects) থেকে ওই কিশোরীর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। যা খুবই বিরল। আর সেটাই ডেকে আনে তার মৃত্যু।
রোজের মা জানিয়েছেন, ওই কিশোরী প্রথমে অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২ দিন পর সে মারা যায়। রোজের মা আরও জানিয়েছে, ওই কিশোরী জানিয়েছিল যে, তার অসম্ভব মাথা ব্যথা করছে। তাই তাঁরা তাকে প্যারাসিটামলও খেতে বলেন। কিন্তু তাতেও অবস্থার কোনও উন্নতি হয়নি। উলটে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। মাথাব্যথা আরও বাড়তে থাকে।
শেষে ওই কিশোরীর মর্মান্তিক পরিণতি ঘটে। ওই কিশোরীর মৃত্যুর পর বিভিন্ন পরীক্ষায় উঠে আসে চাঞ্চল্যকর রিপোর্ট। জানা যায়, ২০২০ সাল থেকে খাওয়া একটি গর্ভনিরোধক ওষুধের বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেই আইন রোজের মৃত্যু হয়েছে। যা রোজ ডাক্তারের পরামর্শেই খাচ্ছিল… কিন্তু তারপরেও ঘটে গেল মর্মান্তিক পরিণতি।
আইনের মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস। আইনের রক্তচাপ ছিল ১৪০/৯৩ — ‘যা অস্বাভাবিক বলছেন চিকিৎসকরা। সম্প্রতি, মেয়ের মৃত্যুতে সঠিক বিচার ও ডাক্তারের শাস্তি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মা। আর তাতেই সামনে এসেছে গোটা ঘটনাটি। উল্লেখ্য, এর আগে ব্রিটেনেও এরকমই একটি ঘটনা ঘটেছিল। ১৬ বছর বয়সী লায়লা খান পিরিয়ডের ব্যথায় কনট্রাসেপটিভ পিল খাওয়ায় তিন সপ্তাহ পর বমি করতে করতে মারা যায়।
১৬ বছরের লায়লা ভয়ানক পিরিয়ড-পেইনে ভুগছিল। তার বন্ধুরা ব্যথা কমাতে তাকে কনট্রাসেপটিভ পিল খেতে পরামর্শ দেয়। সে কনট্রাসেপটিভ পিল খাওয়ার ১০ দিনের মাথায় তার মাথাব্যথা শুরু হয়। তারপর বমি করতে থাকে। শেষে মারা যায় ১৬ বছরের লায়লা।
(Feed Source: zeenews.com)
