Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!

Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!

শনিবারও ইন্ডিগোর প্রায় ৮৫০টি উড়ান বাতিল হয়েছে৷ যদিও গত কয়েকদিনের তুলনায় সংখ্যাটা বেশ কিছুটা কম৷

প্রতীকী ছবি৷

টানা পাঁচ দিন ধরে যাত্রীরা নাজেহাল হওয়ার পর অবশেষে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে দাবি করল ইন্ডিগো৷ এ দিন বিবৃতি দিয়ে সংস্থা দাবি করেছে, ৯৫ শতাংশ রুটেই ফের পরিষেবা শুরু করেছে তারা৷ যাত্রীদের আস্থা পুনরায় অর্জন করাই এখন তাদের মূল লক্ষ্য বলে দাবি করেছে ইন্ডিগো৷