)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিযায়ীদের ভাগ্য সর্বত্রই একইরকম। তা, সে বাংলা হোক, কিংবা সুদূর গ্রিস (Greece)। গ্রিসের ক্রিট (Crete) দ্বীপের উপকূলে গত শনিবার অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে (boat sink) গেলে ১৭ জনের মৃত্যু ঘটে। কোস্টগার্ডের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন। জলে ভেসে থাকা ওই ১৭ মরদেহ উদ্ধার করা হয়। নৌকাটি আগে থেকেই আংশিক ক্ষতিগ্রস্ত থাকার কারণে এর ভেতরে জল ঢুকে পড়েছিল। আর তা থেকেই এই বিপত্তি।
নৌকাডুবি
জানা গিয়েছে, নৌকাডুবির এই ঘটনায় অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট মুখপাত্রের মাধ্যমে জানা যায়, নৌযানটিতে জল উঠে পড়ায় এই বিপত্তি ঘটে। তবে, যাঁরা মারা গিয়েছেন তাঁদের ময়নাতদন্ত করা হবে। গ্রিসের রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে, নৌকার ভিতর থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে!
জলে, না, জলশূন্যতায় মৃত্যু?
ক্রিট দ্বীপের ইয়েরাপেত্রা বন্দরের মেয়র মানোলিস ফ্রাঙ্গুলিস সাংবাদিকদের জানিয়েছেন, মৃত ব্যক্তিদের সবাই কম বয়সী ছিলেন। ওদিকে, অন্য এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমান, জলে ডুবে নয়, বরং জলশূন্যতায় মৃত্যু হয়েছে ওই অভিবাসীদের।
ক্রিট দ্বীপে
গ্রিসের ক্রিট দ্বীপ থেকে ২৬ নটিক্যাল মাইল– যা ৪৮ কিলোমিটারের সমান– দক্ষিণ-পশ্চিমে দুর্ঘটনাগ্রস্ত হতভাগ্য ওই নৌকাটিকে পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। লিবিয়া থেকে গ্রিসে যাচ্ছিল জলযানটি।
(Feed Source: zeenews.com)
