Onion Price: ভারত রফতানি বন্ধ করতেই পেঁয়াজ ১৫০ টাকা কেজি, বাধ্য হয়েই এই সিদ্ধান্ত ইউনূস সরকারের

Onion Price: ভারত রফতানি বন্ধ করতেই পেঁয়াজ ১৫০ টাকা কেজি, বাধ্য হয়েই এই সিদ্ধান্ত ইউনূস সরকারের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনা দেশ ছে়ড়েছেন। দেশ সামলাতে নাভিশ্বাস উঠছে ইউনূস সরকারের। ভারতের সঙ্গে ব্যবসা করব না বলে গোঁসা করে বসেছিল পদ্মাপাড়ের প্রতিবেশী। কিন্তু ধীরে ধীরে সেখান থেকে সরে আসতে বাধ্য হচ্ছে বাংলাদেশ। ইলিশ এসেছে ভারতে। এবার ভারত থেকে পেঁয়াজ যাচ্ছে বাংলাদেশে। সেই পেঁয়াজের পরিমাণ ১৫০০ টন।

কেন এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার? কারণ ঠেলার নাম বাবাজি। বাংলাদেশে এখন পেঁয়াজের কেজি ১৪০-১৫০ টাকা। ফলে দাম না কমলে সাধারণ মানুষের পাতে পেঁয়াজ বিরল হয়ে যাবে। ক্ষোভ বাড়বে আমজনতার মধ্যে। সেই চাপেই মোট ৫০ জন আমদানিকারককে পেঁয়াজ আমদানির অনুমতি দিল ইউনূস সরকার। তবে প্রতিজনকে মাত্র ৩০  টন পেঁয়াজই আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এই অনুমতির সময়সীমা আাগামী বছর ২৬ মার্চ পর্যন্ত।

হিলি সীমান্ত থেকে যারা বাংলাদেশ পেঁয়াজ ব্যবসা করেন তাদের অনেকেরই  বক্তব্য় মাত্র ৩০ টন পেঁয়াজ খুবই কম। তবুও এপারের ব্যবসা বাড়ার পাশাপাশি ওপারের মানুষ কিছুটা হলেই স্বস্তি পাবেন। বাংলাদেশ সরকারর বাণিজ্য মন্ত্রক সূত্রে খবর, আমদানি করার পর পেঁয়াজের দাম কম হলে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ট্যারিফ কমিশনের অভিমত ছিল , সরকার পেঁয়াজ-সহ অন্যান্য আনাজের জন্য ভারত ছাড়া পাকিস্তান, তুরস্ক, মিসর, চিন কিংবা মায়ানমার থেকে পেঁয়াজ আমদানি করুক। বাংলাদেশ এতদিন ভারত ছাড়াও মায়ানমার, চিন, তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করছিল। তবে তার পরিমাণ ছিল খুবই কম।

ভারতের তুলনায় বাংলাদেশের বাজারে বর্তমানে পেঁয়াজের দাম প্রায় পাঁচগুণ বেশি।  এর কারণও খুবই সহজ। একসময় ভারতে যে পরিমাণ পেঁয়াজ উত্পাদন হত তার তিন ভাগের একভাগই যেত বাংলাদেশে। এখন দুদেশের সম্পর্ক খারাপ হওয়ায় বাংলাদেশের বাজারে ভারতের পেঁয়াজ ঢুকছে না। ফলে বাংলাদেশে পেঁয়াজের দাম মগডালে উঠে বসেছে। তবে ভারতে থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে শোনার পর পেঁয়াজের দাম কেজিতে কোথাও কোথাও ৩০ টাকা কমেছে।

প্রসঙ্গত বাংলাদেশের দাবি, দেশ যা পেঁয়াজ উত্পাদন হয় তার কিছুটা থাকে বীজের জন্য। কিছুটা নষ্ট হয়ে যায় স্টোরের অভাবে। ফলে শীতকালে কিছু টান পড়ে পেঁয়াজের সরবারহে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০২২-২৩ সালে পেঁয়াজ উত্পাদন হয়েছিল ৩৪ লাখ ১৭ হাজার টন, ২০২৩-২০২৪ সালে ৩৭ লাখ ৯০ হাজার টন, ২০২৪-২০২৫ সালে ৪২ লাখ ৫০ হাজার টন এবং ২০২৫-২৬ সালে  ৪২ লাখ ৬৪ হাজার টন। দেশে পেঁয়াজের চাহিদা প্রায় ৩০ লাখ টন।

(Feed Source: zeenews.com)