Bus Accident: জাতীয় সড়কে স্লিপার বাসকে মুখোমুখি মারল দুরন্ত গতির ট্রাক, ঘটনাস্থলেই মৃত ৩, আহত বহু…

Bus Accident: জাতীয় সড়কে স্লিপার বাসকে মুখোমুখি মারল দুরন্ত গতির ট্রাক, ঘটনাস্থলেই মৃত ৩, আহত বহু…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাতীয় সড়কে স্লিপার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ যাত্রীর। বাসের মধ্যেই ধাক্কাধাক্কিতে গুরুতর আহত হলেন ১৫ যাত্রী। মঙ্গলবার রাতে ভয়ংকর ওই দুর্ঘটনা ঘটেছে রাজস্থানের শিকার জেলায়। পুলিস সূত্রে খবর, বাসটিকে সামনে থেরে ধাক্কা মারে ট্রাকটি। সেইসময় বাসের অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। আহতদেরস্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিস।

মঙ্গলবার রাজে হতভাগ্য ওই বাসটি যাচ্ছিল জয়পুর-বিকানের জাতীয় সড়ক ধরে। ফলে বাসটির গতি ভালোই ছিল। রাত এগারোটা নাগাদ শিকারের ফতেপুর এলাকায় ঘাতক লরিটি এসে ধাক্কা মারে বাসটিকে। মুহূর্তেই ভেতরে লন্ডভন্ড অবস্থা হয়ে যায় যাত্রীদের মধ্যে। অনেকই সেইসময় ঘুমিয়ে পড়েছিলেন। ফলে আহত হয়েছেন অনেক বেশি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তারাই পুলিসকে খবর দেন।

পুলিস সূত্রে খবর, আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হাইওয়ে হওয়ার কারণে বাস ও ট্রাক দুটোর গতিই খুব বেশি ছিল। সম্ভবত কোনও একটি গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। এনিয়ে তদন্ত চলছে।

গত ১৩ অগাস্ট রাজস্থানের বাপির কাছে একটি পিকআপ ভ্য়ান ও ট্রাকের সংঘর্ষে  ১০ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৭ জনই শিশু। এদিন সকালে খাড়ুশ্যামের একটি মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন বেশ কয়েকজন মানুষজন। তারা সবাই ছিলেন পিকআপ ভ্যানে। ভোরবেলায় বাপির কাছে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা একটি টেলারে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। প্রবল সংঘর্ষে দলা পাকিয়ে যায় পিকআপ ভ্যানটি। দুর্ঘটনার চোটে ট্রাক থেকে ছিটকে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। এদের মধ্যে ৭ জনই শিশু। বাকি ৩ জন মহিলা।

এদিকে, রবিবার রাতে চিত্তোরগড় হাইওয়েতে বেশ কয়েকটি দুর্ঘটনায় কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। বেগান এলাকায় এলাকার মদনার কাছে শম্ভুলাল ও কালী বাই নামের এক দম্পতি মোটরবাইকে করে যাচ্ছিলেন। একটি গাড়ি তাঁদের ধাক্কা দিলে তাঁরা রাস্তায় ছিটকে পড়েন। কাছেই একটি ধাবার স্থানীয় লোকেরা তাঁদের সাহায্য করতে ছুটে আসেন। আহত দম্পতিকে যখন সাহায্য করা হচ্ছিল, ঠিক সেই সময় চিত্তোরগড় থেকে আসা একটি মিনিভ্যান এসে সাহায্যকারীদের ধাক্কা মারে। তার কিছুক্ষণ পরেই, পিছন দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই মিনিভ্যানটিকে ধাক্কা মারে, যার ফলে মিনিভ্যানটি উল্টে যায়। হেমরাজ গুর্জর (৩৫) এবং রাজেশ মীনা (২৯) ঘটনাস্থলেই মারা যান। ফোরুলাল গুর্জর (৩৩) এবং সনু গুর্জর (৪০) পরে চিকিৎসার সময় মারা যান। পুলিস জানিয়েছে, ওই চারজনই প্রথম সংঘর্ষে আহত দম্পতিকে সাহায্য করতে গিয়েছিলেন। মিনিভ্যানে থাকা তিনজন সহ আরও সাতজন আহত হন এবং তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

(Feed Source: zeenews.com)