Amit Shah: ‘ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম থাকবে না!’ সংসদে বিরোধীদের জবাব শাহের

Amit Shah: ‘ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম থাকবে না!’ সংসদে বিরোধীদের জবাব শাহের

এ দিন বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গেও বাকযুদ্ধে জড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ রাহুল গান্ধিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনার কথায় লোকসভা চলবে না৷’

বিরোধীদের জবাব দিলেন অমিত শাহ৷

ভোটার তালিকায় কোনও ভাবেই অনুপ্রবেশকারীদের নাম রাখতে দেওয়া হবে না৷ বুধবার লোকসভায় এসআইআর নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব দিতে গিয়ে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, অনুপ্রবেশকারীদের জন্যই দেশে বিভাজনের সৃষ্টি হচ্ছে৷ যা কেন্দ্রীয় সরকার কোনওভাবেই বরদাস্ত করবে না বলেও জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷