Deadly Bus Accident: বাঁক নিতে গিয়ে গভীর খাদে গড়িয়ে পড়ল পুণ্যার্থীবোঝাই বাস! ৩৫ জন তীর্থযাত্রী নিয়েই…

Deadly Bus Accident: বাঁক নিতে গিয়ে গভীর খাদে গড়িয়ে পড়ল পুণ্যার্থীবোঝাই বাস! ৩৫ জন তীর্থযাত্রী নিয়েই…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘটে গেল ভয়ংকর পথদুর্ঘটনা! শীতের কুয়াশায় বাঁক নিতে গিয়ে পথ দেখতে না পেয়ে খাদে গিয়ে পড়ল বাসটি (Bus plunged into gorge)। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)। ভয়াবহ এই বাস দুর্ঘটনায় প্রা‌ণ গেল অন্তত ৯ জনের। শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi)। আজ, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ অন্ধ্রপ্রদেশের চিত্তুর এবং ভদ্রাচলমের মাঝে তুলসিপাকালু গ্রামে ৩৫ জন তীর্থযাত্রী-সহ বাসটি খাদে পড়ে যায় (Bus fell into Ravine)।

অন্ধ্রে বিপদ

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা। আজ, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ অন্ধ্রপ্রদেশের চিত্তুর এবং ভদ্রাচলমের মাঝে তুলসিপাকালু গ্রামে ৩৫ জন তীর্থযাত্রী সহ একটি বাস খাদের মধ্যে পড়ে যায়। ঘটনাস্থলেই অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন একাধিক তীর্থযাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তীর্থযাত্রীরা চিত্তুর থেকে বাসে করে ভদ্রাচলের শ্রীরাম মন্দিরে যাচ্ছিলেন।

শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর 

ভয়ংকর এই পথদুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতরের এক্স হ্যান্ডেলের পোস্টে বলা হয়েছে, ‘অন্ধ্রপ্রদেশের অলুরি সীতারামা রাজু জেলায় বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় অত্যন্ত ব্যথিত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

কী ভাবে দুর্ঘটনা?

কী ভাবে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে– তা অবশ্য এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শীতের দিনের গাঢ় কুয়াশার কারণেই রাস্তায় দৃশ্যমানতা কম ছিল। সেইসময় বাসটি বাঁক নিচ্ছিল। আর বাঁক নিতে গিয়ে চালক কুয়াশার কারণে সম্ভবত রাস্তা দেখতে পাননি। বাসটি তাই খাদে পড়ে যায়।

(Feed Source: zeenews.com)