Anant Ambani To Host Lionel Messi: সদলবলে মেসি থেকে গেলেন ভারতেই! রাতে ‘বন্য’ স্বাদ দেবেন আম্বানি…

Anant Ambani To Host Lionel Messi: সদলবলে মেসি থেকে গেলেন ভারতেই! রাতে ‘বন্য’ স্বাদ দেবেন আম্বানি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিয়োনেল মেসির তিনদিন ব্যাপী চার শহর (কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও নয়াদিল্লি) জুড়ে ভারত সফর (Messi GOAT India Tour 2025) সোমবার, ১৫ ডিসেম্বর রাতেই শেষ হওয়ার কথা ছিল। তবে চলে এল বিরাট আপডেট। সদলবলে মেসি থেকে যাচ্ছেন ভারতেই। সোম রাতটা তিনি দেশেই থেকে যাচ্ছেন দুই বন্ধু লুইস সুয়ারেজ (Luis Suárez) ও রডরিগো ডি পলকে (Rodrigo De Paul) নিয়ে। আর মেসিকে আটকে দিলেন শিল্পপতি অনন্ত আম্বানি (Anant Ambani)! ‘গোট’ ট্যুরের সূচি শেষ মুহূর্তে বদলে গেল!

বনতারায় মেসিরা

মেসি-সুয়ারেজ-ডি পলকে আম্বানিপুত্র আমন্ত্রণ জানিয়েছেন। গুজরাতের জামনগরে অবস্থিত বনতারা বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র (Vantara Wildlife Rescue And Conservation Centre)। বনতারা ঘুরিয়ে দেখানোর পরিকল্পনাই রয়েছে অনন্তর। ফলে এবার  আম্বানি মেসিদের দেবেন ‘বন্য’ স্বাদ! রিলায়েন্স জামনগর রিফাইনারি কমপ্লেক্সেই (Reliance’s Jamnagar Refinery Complex) রয়েছে বনতারা। জামনগরে আম্বানিদের কোনও রিসর্ট না থাকলেও এই কমপ্লেক্সের ভিতরেই রয়েছে বিলাসবহুল ব্যক্তিগত এস্টেট। সেখানে বিশ্বমানের সুযোগ-সুবিধা রয়েছে। সেখানেই থাকবেন মেসিরা।’

বনতারা যেমন

বনতারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জনহিতকর শাখা রিলায়েন্স ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত এক প্রাণী উদ্ধার, যত্ন এবং পুনর্বাসন উদ্যোগ। এটি গুজরাতের জামনগর জেলার মোতিখাভডি গ্রামে ৩৫০০ একরের একট সবুজ বলয়ের মধ্যে অবস্থিত। প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে ২৬ ফেব্রুয়ারি ২০২৪-এ চালু করা হয়েছিল এবং পরে ৪ মার্চ ২০২৫-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা উদ্বোধন করেন। ২০২৫ সাল পর্যন্ত এই কেন্দ্রে ২০০০-এরও বেশি প্রজাতির ১,৫০,০০০-এরও বেশি প্রাণী ছিল বলে জানা যায়। প্রাণী কল্যাণে অবদানের জন্য বনতারা ভারতের অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড থেকে কর্পোরেট বিভাগে ‘প্রাণী মিত্র’ পুরস্কার লাভ করে।

মেসি-শাহ

এদিন মেসিরা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ছোট্ট অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এখানে মেসির সঙ্গে দেখা করেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং ডিডিসিএ সভাপতি রোহন জেটলি। শাহ মেসিদের ভারতীয় দলের জার্সি উপহার দিয়েছেন। মেসিকে ১০ নম্বর জার্সি, সুয়ারেজকে ৯ নম্বর এবং ডি পলকে ৭ নম্বর জার্সি দেওয়া হয়েছে। প্রতিটি জার্সিতেই খেলোয়াড়ের নাম লেখা ছিল। এছাড়াও একটি বিশেষ অটোগ্রাফড ক্রিকেট ব্যাট দিয়েছেন তিনি। শাহ মেসিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আমন্ত্রণ জানান এবং তাঁকে টুর্নামেন্টের একটি টিকিটও উপহার দেন…

(Feed Source: zeenews.com)