Goa Night Club Fire update: পালিয়ে গিয়েও পার পেল না ‘লুথরা ব্রাদার্স’, থাইল্যান্ড থেকে ভারতে ফেরত পাঠানো হল গোয়ার নৈশক্লাবের দুই মালিককে, বিমানবন্দর থেকেই গ্রেফতার

Goa Night Club Fire update: পালিয়ে গিয়েও পার পেল না ‘লুথরা ব্রাদার্স’, থাইল্যান্ড থেকে ভারতে ফেরত পাঠানো হল গোয়ার নৈশক্লাবের দুই মালিককে, বিমানবন্দর থেকেই গ্রেফতার

থাইল্যান্ড থেকে ভারতে ফিরিয়ে আনা হল গোয়ার ‘অভিশপ্ত’ নৈশক্লাবের দুই মালিক ‘লুথরা ব্রাদার্স’ ওরফে সৌরভ এবং গৌরব লুথরাকে। মঙ্গলবার তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে

নয়া দিল্লি: থাইল্যান্ড থেকে ভারতে ফিরিয়ে আনা হল গোয়ার ‘অভিশপ্ত’ নৈশক্লাবের দুই মালিক ‘লুথরা ব্রাদার্স’ ওরফে সৌরভ এবং গৌরব লুথরাকে। মঙ্গলবার তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে। সূত্রের খবর, ‘লুথরা ব্রাদার্স’-দের বিমানের শেষ সারিতে বসানো হয়েছিল। তাঁদের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষ ও বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার ৪–৫ জন সদস্যও ছিলেন।