জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্ডি সন্ত্রাসের পরে (Bondi Beach terror attack) বন্ডি বিচের নিকটস্থ গোরস্থানে (Muslim graves near the Bondi Beach) ভাঙচুরের খবর পাওয়া যায়। অস্ট্রেলিয়ায় এখনও সন্ত্রাস ও তজ্জনিত আতঙ্কের আবহ চলছেই। অন্তত ১৭ জনের মৃত্যুর ঘটনা ঘটে।
কবরে শূকরদেহ
দেখা গিয়েছে নরেলান সিমেট্রিতে এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। তাণ্ডবের যে ছবি মিলেছে, তাতে দেখা গিয়েছে, শূকরের কাটা মাথা কবরস্থানে ছড়ানো। শুধু মাথা নয়, শূকরের দেহাংশও ছড়ানো রয়েছে সেখানে। পুলিস বলেছে, শুয়োরের মাথাগুলি সরিয়ে ফেলা হয়েছে। দক্ষিণ-পশ্চিম সিডনির এই ঘটনার ফুটেজ খুবই ডিস্টার্বিং মনে হয়েছে সংশ্লিষ্ট মহলের।
ভাঙচুর, অনাচার
অস্ট্রেলিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র বন্ডি বিচ। সেই বিচে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহত ও অনেকে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সেই ঘটনার কয়েক ঘণ্টা পরে এই হামলার কাছাকাছি অবস্থিত ওই মুসলিম কবরস্থানটিতে ভাঙচুর করা হয়। নরেলান কবরস্থান থেকে পাওয়া ছবিতে কবরগুলিতে শুয়োরের কাটা মাথা ও শরীরের অংশ নিক্ষেপ করতে দেখা গিয়েছে একদল উন্মত্তকে। অস্ট্রেলিয়ান মিডিয়া দক্ষিণ-পশ্চিম সিডনির ওই কবরস্থানের ভাঙচুরের উদ্বেগজনক ফুটেজ শেয়ার করেছে।
বন্ডি বিচ টেরর অ্য়াটাক
পাকিস্তানি বংশোদ্ভূত ২৪ বছর বয়সী নাভিদ আকরাম এবং তার ৫০ বছর বয়সী বাবা সাজিদ আকরামের বিরুদ্ধে সিডনি বিচে ইহুদিদের হানুক্কা উৎসব উদযাপনের সময় নিরপরাধ মানুষের উপর গুলি চালানোর অভিযোগ ওঠে। সাজিদ আকরামকে পুলিস গুলি করে মেরে ফেলে, কিন্তু নাভিদ হাসপাতালে সংকটজনক অবস্থায়।
(Feed Source: zeenews.com)
