Corneal Ulcer Symptoms: শীতে শুষ্ক চোখে বাড়ে কর্নিয়ার আলসার! আসতে পারে অন্ধত্ব! উপসর্গ ও সুরক্ষার উপায় বলছেন চক্ষু বিশেষজ্ঞ

Corneal Ulcer Symptoms: শীতে শুষ্ক চোখে বাড়ে কর্নিয়ার আলসার! আসতে পারে অন্ধত্ব! উপসর্গ ও সুরক্ষার উপায় বলছেন চক্ষু বিশেষজ্ঞ

Corneal Ulcer Symptoms: শীতকালে নিজের চোখ ভাল রাখার জন্য কিছু পরামর্শ দিয়েছেন দিশা আই হসপিটালসের কর্নিয়া বিভাগের ডা. সোহম বসাক।

এই সময়ে আমরা কর্নিয়ার আলসারেরও একটি উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পাই (AI Image)

আমাদের মধ্যে বেশিরভাগই গ্রীষ্মকালে চোখের বাড়তি যত্ন নিলেও শীতকালকে সম্পূর্ণ উপেক্ষা করি। তাই সকলের জানা অত্যন্ত জরুরি যে শীতকালে আমাদের চোখ গ্রীষ্মকালের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। শীতকালে আমরা বাইরে বেশি সময় কাটাই, যার ফলে আমাদের চোখ আরও বেশি সমস্যার সম্মুখীন হয়। শিশু এবং বাইরে কাজ করেন এমন ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকেন।