Massive CNG–PNG price cut: কেন্দ্র সরকারের বিরাট ঘোষণা! নতুন বছরেই বিপুল কমতে চলেছে গ্যাসের দাম…

Massive CNG–PNG price cut: কেন্দ্র সরকারের বিরাট ঘোষণা! নতুন বছরেই বিপুল কমতে চলেছে গ্যাসের দাম…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের কোটি কোটি গ্যাস গ্রাহকদের জন্য সুখবর! ২০২৬ সালের নতুন বছর বয়ে নিয়ে আসছে বড় স্বস্তি। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস নিয়ন্ত্রক বোর্ড (PNGRB) ট্যারিফ কমানোর ঘোষণা দিয়েছে, যার ফলে ১ জানুয়ারি ২০২৬ থেকে সিএনজি (CNG) এবং রান্নার কাজে ব্যবহৃত পাইপড ন্যাচারাল গ্যাস (PNG)-এর দাম প্রতি ইউনিটে ২ থেকে ৩ টাকা পর্যন্ত কমতে চলেছে।

এই সম্পর্কে PNGRB-এর সদস্য এ.কে. তিওয়ারি জানান যে, নতুন ট্যারিফ কাঠামো সরাসরি পরিবহন খাত এবং গৃহস্থালির বাজেটে সুফল দেবে। তিনি ব্যাখ্যা করেন যে, এই স্বস্তির প্রধান কারণ হলো গ্যাস বিতরণের ‘ট্যারিফ কাঠামো’ বা শুল্ক বিন্যাসের পরিবর্তন।

উল্লেখ্য যে, আগে গ্যাসের দাম তিনটি দূরত্ব-ভিত্তিক জোনের ওপর নির্ভর করত (২০০ কিমি, ১,২০০ কিমি এবং তার বেশি)। এখন তা কমিয়ে মাত্র দুটি জোনে আনা হয়েছে। নতুন ব্যবস্থায়, ১ নম্বর জোনের (Zone-1) হার যৌক্তিক করে ৫৪ টাকায় নির্ধারণ করা হয়েছে, যা আগে ৮০ টাকা এমনকি ১০৭ টাকা পর্যন্ত ছিল।

বাসিন্দারা যতটা গ্যাস ব্যবহার করবেন, সেই হিসেবেই বিল হবে। প্রতি বাড়িতে সংযোগ নিতে ৬ হাজার টাকা খরচ হবে। এককালীন বিল মেটানোর সুবিধা থাকলেও কিস্তিতেও বিল মেটানোর সুবিধা থাকবে। প্রতি দু’মাস অন্তর মিটারের ইউনিট হিসেবে গ্যাসের বিল আসবে। কোচবিহারের বোকালির মঠ আমবাড়ি এলাকায় সিটিগেট স্টেশনটি তৈরি করা হচ্ছে। সেখান থেকেই গ্যাস পাইপ লাইনের মাধ্যমে প্রথমে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের সেন্ট্রাল বাস টার্মিনাসে মাদার স্টেশনে আসবে। তারপরে পাইপের মাধ্যমে বাড়ি বাড়ি সরবরাহ করা হবে।

কী প্রভাব পড়তে চলেছে?

বিস্তৃত প্রভাব: এই সিদ্ধান্তের ফলে ভারতের ৩১২টি ভৌগোলিক এলাকায় কর্মরত ৪০টি সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (CGD) কোম্পানি প্রভাবিত হবে।

সরাসরি সুফল: সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, কম দামের সম্পূর্ণ সুবিধা সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে হবে।

কঠোর নজরদারি: কোম্পানিগুলো সাধারণ মানুষকে এই দাম কমানোর সুবিধা দিচ্ছে কি না, তা সরাসরি মনিটর করবে রেগুলেটরি বোর্ড।

কারা উপকৃত হবেন: এর ফলে ব্যক্তিগত গাড়ির মালিক এবং ট্যাক্সি চালকরা যেমন উপকৃত হবেন, তেমনই পাইপড গ্যাস ব্যবহারকারী পরিবারগুলোর খরচও কমবে।

পরিচ্ছন্ন জ্বালানির প্রচার: বিশেষজ্ঞদের মতে, এই দাম কমানোর মাধ্যমে মোদী সরকার দেশজুড়ে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়াতে চাইছে। এই লক্ষ্য অর্জনে ভ্যাট (VAT) কমানো এবং পরিকাঠামো দ্রুত সম্প্রসারণের জন্য রাজ্য সরকারগুলোর সঙ্গে আলোচনা চলছে।

বর্তমানে সরকারি ও বেসরকারি খাতের কোম্পানিগুলো যৌথভাবে দেশজুড়ে গ্যাস নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। আশা করা হচ্ছে, সস্তা দাম এবং সহজলভ্যতার কারণে আগামী বছরগুলোতে পরিচ্ছন্ন জ্বালানির (Clean Energy) ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

মাত্রাতিরিক্ত দুষণ রোধে পরিবেশ বান্ধব যানবাহনের ওপর বিশেষ নজর দিচ্ছে সরকার। এই নীতি মেনেই ব্যাচারি চালিত ই-যানবাহনে একাধিক ভর্তুকি বন্দোবস্ত করা হয়েছে। রয়েছে পরিবেশবান্ধব পরিবহণ শিল্পে বিশেষ ইসেনটিভের ব্যবস্থাও। শিল্প মহলের আশা, পেরাকৃতিক গ্যাসের পাশাপাশি, ইলেকট্রিক যানবাহনেরও যাতে দাম কমে, তার জন্য, অবশ্যই সময়োপযোগী পদক্ষেপ করবে কেন্দ্র। উল্ল্যেখ্য এ রাজ্যেও পরিবেশবান্ধব যানবাহন ও গণপরিবহণ ব্যাবস্থার উপর জোর দিয়েছেন সরকার। সরকারি গণপরিবহণ ব্যাবস্থায় উল্লেখযোগ্য ভাবে বেড়েছে সবুজ-বাসের সংখ্যা। মানুষ যাতে ই-বাহন ব্যাবহারে আরও উত্‍সাহী হয়, তাই রাজ্যে চার্জিং স্টেশন সংখ্যাও ধারাবাহিক ভাবে বাড়ানোর চেষ্টা চলছে।

জানা গিয়েছে, শুধু কোচবিহার শহরে প্রায় ১৩ হাজার বাড়িতে সংযোগ দেওয়ার লক্ষ্য রয়েছে ভারত পেট্রোলিয়ামের। ধাপে ধাপে শহর লাগোয়া গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোতেও পৌঁছবে পরিষেবা। কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ার এবং ফালাকাটাতেও আগামী কয়েক বছরের মধ্যে এই প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে।

(Feed Source: zeenews.com)