জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জেমস ক্যামেরনের (James Cameron) ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ’ (Avatar Fire and Ash) গত শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েই ঝড় তুলে দিয়েছে। তবে এই ঝড় রুখতে পারেনি ভারতীয় বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর (Dhurandhar) অপ্রতিরোধ্য দৌড়। আদিত্য ধর (Aditya Dhar) পরিচালিত ও রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ ৫০০ কোটির ক্লাবে এন্ট্রি নেওয়া দ্রুততম বলিউড সিনেমার তকমা ছিনিয়ে নিয়েছে। বিশ্বব্যাপী ৮০০ কোটি ক্লাবেও রেলায় বিচরণ করছে…
‘শারারাত’ জ্বরে কাঁপছে নেটপাড়া
ঠিক সিনেমার মতোই চর্চায় রয়েছে সিনেমার ডান্স নাম্বার ‘শারারাত’ (Shararat)। এই গানের জ্বরে কাঁপছে ইন্টারনেট। স্ক্রিন দাপিয়েছেন চেনা অথচ অচেনা জুটি আয়েশা খান ও ক্রিস্টল ডি’সুজা (Ayesha Khan And Krystle D’Souza)। তাঁরাও রীতিমতো দাবানল জ্বেলেছেন। ‘শারারাত’-এর ভাবনায় ডান্স নাম্বারের নয়া রানি তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) থাকলেও, তাঁকে প্রত্যাখ্যান করেছেন খোদ পরিচালক আদিত্যই। আর তার কারণ শুনলে পুরো চমকে যাবেন। ‘ধুরন্ধর’-এর কোরিয়োগ্রাফার বঙ্গতনয় বিজয় গঙ্গোপাধ্যায় তা খোলসা করলেন। শুনলে চমকে যাবেন।
কেন তামান্নাকে প্রত্যাখ্যান?
ফিল্মি জ্ঞানকে বিজয় জানিয়েছেন, ‘দুই মেয়ের চরিত্রের জন্য অনেক বিকল্পই ছিল এবং অডিশনও হয়েছিল। আমার মাথায় তামান্নাই ছিলেন। আমি তাঁর নাম প্রস্তাবও করেছিলাম। কিন্তু আদিত্য স্যর ভীষণ স্পষ্ট করে দিয়েছিলেন, যে তিনি এমন কিছু ছবিতে চাননি, যা দেখে লোকে আইটেম সং বলবে। যা গল্পের বাইরে চলে যাবে। যদি শুধু একজন মেয়ে থাকত, তাহলে তা গল্প থেকে মনোযোগ সরিয়ে নিতে পারত। ঠিক এই কারণেই একের বদলে দুই মেয়ে। তিনি আদিত্য স্যর চাননি যে মনোযোগ একজন ব্যক্তির উপরেই থাকুক। যদি তামান্না থাকতেন, তাহলে মনোযোগটা তার উপরই থাকত, গল্পের উপর নয়। এটি কাট-টু-সং হিসেবেই দেখেছেন তিনি।’
তামান্নাকে ও ডান্স নাম্বার
তামান্না ও ডান্স নাম্বার আজ সমার্থক। সে ‘আজ কী রাত’ হোক বা ‘গফুর’। তালিকায় রয়েছে ‘কাভালা’ থেকে ‘নাশা’ হয়ে ‘আচাচো’। হাই-এনার্জি মুভি ট্র্যাকে আলাদা প্রাণের সঞ্চার করেন তামান্না। নাচের ছন্দে জুড়ে যায় তাঁর লুকস থেকে পোশাক। কোটি কোটি মানুষ তা উপভোগ করেন। সেখানে প্রায় ২৮০ কোটি টাকার বাজেটে দুই খণ্ডে বানানো ‘ধুরন্ধর’-এ অনায়াসে তামান্নাকে নিতেই পারতেন পরিচালক। কিন্তু এক সেকেন্ডও তিনি চাননি দর্শককে ছবির গল্প থেকে সরাতে।
দেখে নিন সেই চর্চিত আইটেম নাম্বার:
(Feed Source: zeenews.com)
