Senior Citizen Bank FD Scheme: ফিক্সড ডিপোজিটে স্বপ্নের অতীত প্রাপ্তি সিনিয়র সিটিজেনদের! মাত্র ১ বছর জমিয়েই মিলবে লক্ষ লক্ষ টাকা…

Senior Citizen Bank FD Scheme: ফিক্সড ডিপোজিটে স্বপ্নের অতীত প্রাপ্তি সিনিয়র সিটিজেনদের! মাত্র ১ বছর জমিয়েই মিলবে লক্ষ লক্ষ টাকা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (The State Bank of India/SBI) একটি ফিক্সড ডিপোজিট স্কিম (Fixed Deposit schemes) এনেছে। এর মধ্যে সিনিয়র সিটিজেনদের জন্য তারা একটা দারুণ স্কিম এনেছে। যেসব প্রবীণ নাগরিক ৬০ বা তার বেশি বয়সী তাঁরা এই স্কিমে ইনভেস্ট করতে পারেন। ৭ দিন থেকে ১০ বছর– নানা সময়কালের জন্য বিনিয়োগ-ব্যবস্থা এনেছে তারা। তবে এই স্কিমগুলিতে সিনিয়র সিটিজেনরা সবচেয়ে বেশি সুদের হার পাবেন।

এক বছরের ফিক্সড ডিপোজিট

এক বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার কত? এক বছরের ফিক্সড ডিপোজিট স্কিমের জন্য SBI প্রবীণ নাগরিকদের ৭.৩০% হারে সুদ দিচ্ছে। যদি একজন প্রবীণ নাগরিক ৩ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে এক বছর পর ম্যাচুরিটির সময় তিনি পাবেন ৩,২২,৫০৭ টাকা। ৬ লক্ষ টাকা বিনিয়োগ করলে তা বেড়ে হবে ৬,৪৫,০১৪ টাকা। একই ভাবে, ৯ লক্ষ টাকা বিনিয়োগ করলে এক বছর পরে ম্যাচুরিটি ভ্যালু দাঁড়াবে ৯,৬৭,৫২১ টাকা!

তিন বছরের ফিক্সড ডিপোজিট

তিন বছরের ফিক্সড ডিপোজিট স্কিমের ক্ষেত্রে SBI প্রবীণ নাগরিকদের ৭.২৫% হারে সুদ প্রদান করছে। ৩ লক্ষ টাকা বিনিয়োগ করলে ম্যাচুরিটি হিসেবে পাওয়া যাবে ৩,৭২,১৬৪ টাকা। তিন বছরের জন্য ৬ লক্ষ টাকা বিনিয়োগ করলে তার ম্যাচুরিটি মূল্য হবে ৭,৪৪,৩২৮ টাকা। একইভাবে, ৯ লক্ষ টাকা বিনিয়োগ করলে তিন বছর শেষে তা বেড়ে দাঁড়াবে ১১,১৬,৪৯২ টাকা।

পাঁচ বছরের ফিক্সড ডিপোজিট

আর পাঁচ বছরের ফিক্সড ডিপোজিটে প্রবীণেরা কত করে সুদ পাবেন? যেসব প্রবীণ নাগরিক পাঁচ বছরের ফিক্সড ডিপোজিট বেছে নেবেন, তাঁরা ৭.৫০% হারে সুদ পাবেন। যা খুবই আকর্ষণীয়! এই স্কিমে ৩ লক্ষ টাকা বিনিয়োগের ফলে ম্যাচিউরিটি ভ্যালুর পরিমাণ দাঁড়াবে ৪,৩৪,৯৮৪ টাকা। ৬ লক্ষ এবং ৯ লক্ষ টাকা বিনিয়োগের ক্ষেত্রে টাকার অঙ্ক হবে যথাক্রমে ৮,৬৯,৯৬৯ টাকা এবং ১৩,০৪,৯৫৩ টাকা।

ফিক্সড ডিপোজিটের অতিরিক্ত সুবিধা

এই ধরনের ফিক্সড ডিপোজিট প্রবীণ বিনিয়োগকারীদের একাধিক সুবিধা দেয়। কী কী? সময়সীমা নির্বাচনের স্বাধীনতা দেয়। বিনিয়োগকারীরা তাঁদের প্রয়োজন অনুযায়ী বিনিয়োগের সময়কাল, যেটাকে টেনিওর (Tenure) বলে, সেটা বেছে নিতে পারেন। আছে ঋণের দারুণ সুবিধা। বিনিয়োগকারীরা তাঁদের ফিক্সড ডিপোজিটের উপর ৯০% পর্যন্ত ঋণ নিতে পারেন। এটা খুবই বড় ধরনের সুবিধা। এই সুবিধার ফলে ফিক্সড ডিপোজিট না ভেঙেই জরুরি আর্থিক প্রয়োজন মেটানো সম্ভব। তবে এই ধরনের ঋণের সুদের হার সাধারণত ফিক্সড ডিপোজিট থেকে প্রাপ্ত সুদের চেয়ে কিছুটা বেশি হয়– ১ থেকে ২ শতাংশ বেশি হয়। এর উপর রয়েছে সার্বিক আর্থিক নিরাপত্তা।

(Feed Source: zeenews.com)