Bangladesh Student Leader Shot: সেই মাথার বাঁদিকেই টার্গেট, হাদির পর হিটম্যানের নিশানায় কে এই ছাত্রনেতা মোতালেব সিকদার…

Bangladesh Student Leader Shot: সেই মাথার বাঁদিকেই টার্গেট, হাদির পর হিটম্যানের নিশানায় কে এই ছাত্রনেতা মোতালেব সিকদার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছাত্রনেতা শরিফ ওসমান হাদির পর নৈরাজ্যের বাংলাদেশে ফের গুলিবিদ্ধ এক ছাত্রনেতা। এনসিপির ছাত্রনেতা মহম্মদ মোতালেব সিকদারেরও গুলি করা হয়েছে মাথায়। এবারও গুলি করা হয়েছে তার মাথার বাঁদিকে। যে ছাত্রদের হাত ধরে বাংলাদেশে শেখ হাসিনার উত্খাত হয়েছে তাদের দলেরই নেতাদের একের পর এক সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কারা এর পেছনে, তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তেমনি প্রশ্ন উঠছে  কোন দিকে যাচ্ছে নৈরাজ্যের এই বাংলাদেশ।

সিঙ্গাপুরের হাসপাতালে মৃত ওসমান হাদির শেষকৃত্য হয়েছে শনিবার। আর সোমবার সকালের পরেই খুলনায় গুলি করা হয়েছে মোতালেব সিকদারকে। সঙ্গে সঙ্গেই তাকে খুলনা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। বাংলাদেশের সংবাদপত্রের খবর অনুয়ায়ী, প্রচুর রক্তক্ষরণ হয়েছে মোতালেবের মাথা থেকে। ফলে তাঁর অবস্থা বেশ সংকটজনক।

কে এই মোতালেব সিকদার

ন্যাশানাল সিটিজেন পার্টির(এনসিপি) খুলনা ডিভিশনের প্রধান মোতালেব সিকদার। দলের কোঅর্ডিনেটার হিসেবেও কাজ করেন মোতালেব। ২০২৪ সালে বাংলাদেশ প্রবল ছাত্র আন্দোলনে বড় ভূমিকা ছিল মোতালেবের। সোমবার বেলা ১১.৪৫ নাগাদ খুলনার গাজি মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে মোতালেবকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় আততায়ী। গুলি লাগে তার মাথার বাঁদিকে। এমনটাই জানিয়েছে পুলিস। আরও বলা হয়েছে, গুলি কানের পাশে লেগে অন্য দিক দিয়ে বেরিয়ে গিয়েছে।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতির লক্ষ্য়নীয় বিষয় হল, ছাত্র আন্দোলনের মাথারাই একের পর এক আক্রান্ত। গতবছর অগাস্টের পর থেকে এখনও বাংলাদেশে নতুন সরকার গঠন হয়নি। সবেমাত্র নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। তার পরও প্রশ্ন ওঠে, এরকম পরিস্থিতিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন আদৌ হবে কিনা।

গত শুক্রবার জুম্মার নামাজ শেষে ফেরার পথে ছাত্রনেতা শরিফ ওসমান হাদির উপরে গুলি চালিয়ে দেয় আততায়ী। সংকটাপন্ন হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। শনিবার তার দাফন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরের কবরস্থানে।  বিভিন্ন তথ্য়প্রমাণ থেকে জানা যাচ্ছে ই-রিকসায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল ফয়সাল করিম মাসুদ। তার সঙ্গে ছিল তার সহযোগী আলমগীর শেখ।

এখনওপর্যন্ত পাওয়া খবর, ফয়সাল করিম ছিল ছাত্রলীগের নেতা। আওয়ামী লীগের ওই ছাত্র সংগঠন এখন বাংলাদেশে নিষিদ্ধ। হাদির নির্বাচনী প্রচারে নেমেছিল এই ফয়সাল করিম মাসুদ। আলমগীরও হাদির হয়ে ভোটে প্রচার করেছিল। এমনটাই দাবি করছে বাংলাদেশের স্থানীয় মিডিয়া।

এক বছর আগে এই মাসুদকে গ্রেফতার করেছিল পুলিস। অভিযোগ ছিল একটি স্কুলে ডাকাতির। তার কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি বিদেশি পিস্তল। বাংলাদেশ মিডিয়ায় খবর, হাদিকে গুলি করার আগে মাসুদ নাকি তার গারক্লফেন্ডকে বলেছিল, এমনকিছু ঘটতে চলেছে যা গোটা বাংলাদেশকে নাড়িয়ে দেবে। এর কয়ে ঘণ্টা পরই সে হাদির উপরে গুলি চালায়। ঠিক কী বলেছিল ফয়সাল? হাদির শ্যুটার তার বান্ধবী মারিয়াকে বলেছিল, শুক্রবার এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা গোটা দেশকে কাঁপিয়ে দেবে। এমনটাই দাবি করেছে বাংলাদেশের দৈনিক ডেইলি যুগান্তর। এদিকে, ফয়সাল বিবাহিত। তার নাম সাহেদা পারভিন সামেয়া। তাকেও গ্রেফতার করেছে পুলিস।

সংবাদপত্র ভবনে আগুন থেকে, ময়মনসিংহ জেলায় সংখ্যালঘু হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে-পুড়িয়ে খুন। একের পর এক হাড়হিম করে দেওয়া বর্বরতা। একের পর এক হিংসা। যে হিংসার আগুন থেকে ছাড় পায়নি ৭ বছরের মেয়েও।

বাংলাদেশের লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে শনিবার মধ্যরাতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। বাইরে থেকে লক করে দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলেই জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৭ বছরের শিশুকন্যার।

(Feed Source: zeenews.com)